DIFE গাইডবুক
জরুরি অবস্থার প্রস্তুতি
দুর্ঘটনা, আগুন, বন্যা বা ভূমিকম্পে বিশৃঙ্খল অপসারণ ঠেকাতে প্রস্তুতি — নিরাপত্তাই প্রথম, জরুরি ব্যবস্থা, অপসারণ, প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ।
এই গাইডবুক থেকে যা জানবেন
- নিরাপত্তাই প্রথম
- জরুরি ব্যবস্থা
- স্থানান্তর/অপসারণ
- প্রাথমিক চিকিৎসা
- নিয়মিত পর্যবেক্ষণ
ভেতরে যা আছে
- অপসারণ ও উদ্ধারকারী দল — শ্রম বিধিমালার বিধি ৫৫(১০) অনুযায়ী প্রতি দলে অন্তত ৬% (প্রতি বিভাগের অন্তত ১৮% শ্রমিক প্রশিক্ষিত); পুস্তিকা অনুযায়ী প্রতি ফ্লোর ও শিফট থেকে প্রতিনিধি
- প্রতি শিফটে নিয়মিত অপসারণ ও অগ্নি মহড়া; প্রশিক্ষণ ফরম-২২(ক)-এ নথিভুক্ত
- অন্তত ২টি দূরবর্তী জরুরি বহির্গমন পথ, তালাবদ্ধ নয়; অ্যালার্ম বাজলে শ্রমিকদের বের হতে বাধা নয়; বহির্গমনের সময় দেহ তল্লাশি নয়
গাইডবুকটি এই পাতায় দেখুন
মোবাইলে না খুললে উপরের ‘পড়ুন / ডাউনলোড’ বোতাম ব্যবহার করুন।
সম্পর্কিত আইন ও পাতা
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ‘পেশাগত স্বাস্থ্য ও সেইফটি কিট’-এর অংশ; কানাডা, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও ILO-র ‘তৈরি পোশাক শিল্পে কর্ম-পরিবেশ উন্নয়ন কর্মসূচি’-র সহায়তায় প্রকাশিত। সংখ্যা ও শর্তের ক্ষেত্রে সর্বশেষ আইন ও বিধিমালা দেখুন।