RMG Code — Rules for a Better TomorrowRMG Code
টুলস
হোম · টুলস · মজুরি ক্যালকুলেটর

মজুরি, সার্ভিস বেনিফিট ও ফাইনাল সেটেলমেন্ট ক্যালকুলেটর

গেজেটের গ্রেড ধরে মাসিক মজুরি ও OT, এবং ইস্তফা, অবসান, ছাঁটাই, মৃত্যু, লে-অফ, প্রসূতি কল্যাণ, অর্জিত ছুটি, গ্র্যাচুইটি ও PF-এর হিসাব — BLA ২০০৬ (২০২৬ সংশোধন পর্যন্ত) ও EPZ ২০১৯ অনুযায়ী।

১. কী হিসাব করবেন
২. শ্রমিক ও মজুরি
৩. নোটিশ

৪. অর্জিত ছুটি (EL)
৫. গ্র্যাচুইটি ও ভবিষ্য তহবিল (PF)
৬. শেষ মাসের মজুরি, অন্যান্য পাওনা ও কর্তন
৩. প্রসূতি কল্যাণ
৩. লে-অফ
কোন আইনের কোন ধারা ধরে হিসাব
সুবিধাBLA ২০০৬EPZ ২০১৯
"মজুরি"-র সংজ্ঞা (ক্ষতিপূরণ ও নোটিশ)ধারা ১৪(৩) — সর্বশেষ মাসিক মূল মজুরি + মহার্ঘ ভাতা + এডহকধারা ১৩(৩) — আগের ১২ মাসের মূল মজুরির গড়
ইস্তফাধারা ২৭: নোটিশ ৬০ দিন (স্থায়ী); ক্ষতিপূরণ/সম্পূর্ণ বছর — ≤৩ বছর ৭ দিন, ৩–<১০ বছর ১৫ দিন, ≥১০ বছর ৩০ দিন বা গ্র্যাচুইটিধারা ২৩: নোটিশ ৩০ দিন (স্থায়ী); ৫–<১০ বছর ১৫ দিন, ১০–<২৫ বছর ৩০ দিন
মালিক কর্তৃক অবসানধারা ২৬: নোটিশ ১২০ দিন (স্থায়ী, মাসিক); ক্ষতিপূরণ ৩০ দিন/পূর্ণ বছরধারা ২২: নোটিশ ১২০ দিন (স্থায়ী); ৩০ দিন/পূর্ণ বছর
ছাঁটাইধারা ২০: ১ মাসের নোটিশ; ৩০ দিন/বছর বা গ্র্যাচুইটি — যেটি বেশিধারা ১৯: ১ মাসের নোটিশ; ৩০ দিন/বছর
ডিসচার্জধারা ২২: ≥১ বছর; ৩০ দিন/বছর বা গ্র্যাচুইটি — যেটি বেশিধারা ২০: ≥১ বছর; ৩০ দিনের মূল মজুরি/সম্পূর্ণ বছর
অসদাচরণে বরখাস্ত/অপসারণধারা ২৩(৩): ≥১ বছর; ১৫ দিন/সম্পূর্ণ বছর (২৩(৪)(খ)/(ছ)-তে নয়)ধারা ২১: আইনে ক্ষতিপূরণের উল্লেখ নেই — প্রবিধান দেখুন
অবসর (৬০ বছর)ধারা ২৮(৩) → ২৬(৪): ৩০ দিন/সম্পূর্ণ বছর বা গ্র্যাচুইটিধারা ২৪(৩): ৪৫ দিনের মূল মজুরি/সম্পূর্ণ বছর
মৃত্যুধারা ১৯: ১ বছরের বেশি চাকরি; ৩০ দিন (কর্মকালীন দুর্ঘটনায় ৪৫ দিন)/বছরধারা ১৮: একই হার
লে-অফধারা ১৬: অর্ধেক মূল মজুরি + পূর্ণ বাড়ি ভাড়াধারা ১৫: প্রথম ৪৫ দিন অর্ধেক, পরে এক-চতুর্থাংশ মূল মজুরি + পূর্ণ বাড়ি ভাড়া
প্রসূতি কল্যাণধারা ৪৬–৪৮: ১২০ দিন; দৈনিক = সর্বশেষ মাসিক মোট মজুরি ÷ ২৬ধারা ৩০–৩২: ১৬ সপ্তাহ; দৈনিক = ৩ মাসের মজুরি ÷ প্রকৃত কাজের দিন
চূড়ান্ত পাওনা পরিশোধের সময়ধারা ১২৩(২): অবসানের পর ৩০ কর্মদিবসের মধ্যেধারা ৫৬: অবসানের পর ১৫ কর্মদিবসের মধ্যে
অর্জিত ছুটি নগদায়নধারা ১১, ১১৭ধারা ১০, ৫২
গ্র্যাচুইটি ও PFধারা ২(১০), ২৬৪; শ্রম বিধিমালার বিধি ২৬৩ধারা ২৫, ১৬৪; PF প্রবিধান
হিসাবের ধারণা ও সীমাবদ্ধতা

চাকরির মেয়াদ যোগদানের দিন থেকে শেষ কার্যদিবস পর্যন্ত (দুই দিনই ধরে) পঞ্জিকা হিসাবে; ধারা ১৪-এর ২৪০ দিনের শর্ত (দীর্ঘ বিনা-অনুমতি অনুপস্থিতি থাকলে) আলাদাভাবে যাচাই করুন। ক্ষতিপূরণ ও নোটিশে "মজুরি" = মূল মজুরি (+ মহার্ঘ ভাতা/এডহক), দৈনিক = মাসিক ÷ ৩০; অর্জিত ছুটি ও শেষ মাসের মজুরি Gross ধরে। গ্র্যাচুইটি প্রতিষ্ঠানের স্কিম থাকলে প্রদেয়, হার ধারা ২(১০) অনুযায়ী। কর্মকালীন দুর্ঘটনার ক্ষতিপূরণ (অধ্যায় ১২), উৎসব ভাতা ও প্রতিষ্ঠানের নিজস্ব নীতির বাড়তি সুবিধা এখানে ধরা হয়নি। চূড়ান্ত পরিশোধের আগে payslip, হাজিরা ও PF statement দিয়ে মিলিয়ে নিন।