RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৯

চিকিৎসা-বর্জ্য পরিশোধন, বিশোধন ও অপসারণ

চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮

চিকিৎসা-বর্জ্য পরিশোধন, বিশোধন ও অপসারণ করার ক্ষেত্রে প্রত্যেক দখলদার এর দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা ঃ—

(ক) তফসিল-৬ এ বর্ণিত সময়ভিত্তিক মানদন্ড প্রতিপালনপূর্বক চিকিৎসা-বর্জ্য পরিশোধন, বিশোধন, অপসারণ বা বিনষ্ট করা ;

(খ) লাগসই প্রযুক্তি ব্যবহার করা অথবা বর্জ্য বিশোধন সুবিধাজনক করিবার জন্য প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করা;

(গ) কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত এতদ্সংক্রান্ত নিরাপত্তামূলক পোষাক, যন্ত্রপাতি, সামগ্রী ইত্যাদি ব্যবহার করা;

(ঘ) চিকিৎসা সেবা স্থল বা ক্ষেত্রমত, চিকিৎসা-বর্জ্যের পাত্রের গায়ে সহজে বোধগম্য বাংলা ভাষায় স্পষ্ট অক্ষরে লিখিত চিকিৎসা-বর্জ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য ও নির্দেশনাবলী লিপিবদ্ধ করা;

(ঙ) সরকার কর্তৃক নির্ধারিত সার্ভিস চার্জের বিনিময়ে চিকিৎসা-বর্জ্যের ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ করা; এবং

(চ) ক্ষতিকারক চিকিৎসা-বর্জ্য অসংক্রামিত অবস্থায় অপসারণ করা।

তথ্যসূত্র: চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ — এস, আর, ও নং ২৯৪-আইন/২০০৮, তারিখ ২ নভেম্বর ২০০৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ নভেম্বর ২০০৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৬