RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
ধারা৩০

রহিতকরণ ও হেফাজত

অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩

৩০৷ (১) Fire Service Ordinance, 1959 (E. P. Ord. No. XVII of 1959), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্‌দ্বারা রহিত করা হইল৷

(২) উক্তরূপ রহিত হইবার সঙ্গে সঙ্গে-

(ক) Fire Service and Civil Defence Department, অতঃপর বিলুপ্ত Department বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে;

(খ) বিলুপ্ত Department এর সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার অধিদপ্তরে হস্তান্তরিত হইবে এবং অধিদপ্তর উহার অধিকারী হইবে;

(গ) বিলুপ্ত হইবার অব্যবহিত পূর্বে বিলুপ্ত Department এর যে সকল ঋণ, দায় এবং দায়িত্ব ছিল তাহা অধিদপ্তরের ঋণ, দায় এবং দায়িত্ব হইবে;

(ঘ) বিলুপ্ত হইবার পূর্বে বিলুপ্ত Department কর্তৃক অথবা উহার বিরুদ্ধে দায়েরকৃত যে সকল মামলা-মোকদ্দমা চালু ছিল, সেই সকল মামলা-মোকদ্দমা অধিদপ্তর কর্তৃক অথবা অধিদপ্তরের বিরুদ্ধে দায়েরকৃত বলিয়া গণ্য হইবে;

(ঙ) বিলুপ্ত Department এর মহাপরিচালক এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর চাকুরী অধিদপ্তরে হস্তান্তরিত হইবে এবং তাঁহারা সরকার বা, ক্ষেত্রমত, মহাপরিচালক কর্তৃক নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং তাঁহারা এই হস্তান্তরের পূর্বে যে শর্তে চাকুরীতে নিয়োজিত ছিলেন, অধিদপ্তর কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে অধিদপ্তরের চাকুরীতে নিয়োজিত থাকিবেন;

(চ) উক্ত Ordinance এর অধীন প্রণীত সকল বিধি, আদেশ, প্রজ্ঞাপন বা নোটিশ, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত বলবত্ থাকিবে৷

তথ্যসূত্র: অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ (২০০৩ সনের ৭ নং আইন), ধারা ৩০ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।