RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম আইন · ধারা ৬ · দ্বিতীয় অধ্যায় পেট্রোলিয়ামের উপর নিয়ন্ত্রণ
ধারা৬

কতিপয় ক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজন হইবে না

পেট্রোলিয়াম আইন, ২০১৬

৬। এই অধ্যায়ে যাহা কিছুই থাকুক না কেন, নিম্ন বর্ণিত ক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজন হইবে না, যথা :-

(ক) অনধিক ২০০০ (দুই হাজার) লিটার পরিমাণ দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম মজুদ বা পরিবহন :

তবে শর্ত থাকে যে, উক্ত পেট্রোলিয়াম ১০০০ (এক হাজার) লিটার বা উহার কম ধারণ ক্ষমতাসম্পন্ন পাত্রে সংরক্ষণ (contain) করিতে হইবে;

(খ) বিক্রয়ের উদ্দেশ্য ব্যতীত অনধিক ২৫ (পঁচিশ) লিটার পরিমাণ প্রথম শ্রেণির পেট্রোলিয়াম মজুদ, পরিবহন বা আমদানি:

তবে শর্ত থাকে যে, উক্ত পেট্রোলিয়াম দৃঢ়ভাবে মুখ বন্ধ কোনো প্লাস্টিক, পাথর বা ধাতব পাত্রে নিম্নলিখিত পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে, যথা:-

(অ) প্লাস্টিক বা পাথরের পাত্রের ক্ষেত্রে ১ (এক) লিটার, এবং

(আ) ধাতব পাত্রের ক্ষেত্রে ২৫ (পঁচিশ) লিটার, পরিমাণের অধিক হইবে না;

(গ) বাহক (carrier) হিসাবে Railways Act, 1890 (Act No. IX of 1890) এর section 3 এর sub-section (6) এ সংজ্ঞায়িত railway administration এর হেফাজতে (possession) রাখা পেট্রোলিয়াম আমদানি বা পরিবহন।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম আইন, ২০১৬ (২০১৬ সনের ৩২ নং আইন), ধারা ৬ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই ধারা উল্লেখ করে এমন বিধি (১)