RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৫

ছাড়পত্র প্রদান সংক্রান্ত বিধি-নিষেধ

বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১

নিম্নলিখিত ক্ষেত্রে কোন ছাড়পত্র প্রদান করা যাইবে না, যথাঃÍ

(ক) কোন বিপজ্জনক বর্জ্য বাংলাদেশে আমদানী করিবার ক্ষেত্রে;

(খ) তফসিল ১০ এ বর্ণিত কোন বিপজ্জনক বর্জ্য দ্বারা দূষিত বা উক্ত বিপজ্জনক বর্জ্য সম্বলিত কোন পদার্থ আমদানী করিবার ক্ষেত্রে;

(গ) Green Peace এর তালিকাভুক্ত কোন জাহাজ ভাঙ্গার ক্ষেত্রে;

(ঘ) সমুদ্রগামী জাহাজ, অয়েল ট্যাংকার ও মৎস্য ট্রলার ভাঙ্গার জন্য আমদানী করা হইয়া থাকিলে উক্ত জাহাজ বা ট্যাংকার বা মৎস্য ট্রলার যথোপযুক্তভাবে বিপজ্জনক বর্জ্য মুক্ত করা হইয়াছে মর্মে সংশ্লিষ্ট রপ্তানীকারী দেশের সরকার বা সরকার কর্তৃক নিয়োজিত বিশেষজ্ঞ প্রতিষ্ঠান দ্বারা প্রত্যায়িত না হইলে উহা ভাঙ্গার ক্ষেত্রে;

তথ্যসূত্র: বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১ — এস. আর. ও নং ৩৬৯-আইন/২০১১, তারিখ ২১ ডিসেম্বর ২০১১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২২ ডিসেম্বর ২০১১, গেজেট PDF-এর পৃষ্ঠা ১১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-১০