RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৩

জাতীয় কারিগরী কমিটি

বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১

(১) সরকার, এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বিপজ্জনক বর্জ্য ও জাহাজ ভাঙ্গার বর্জ্য সংক্রান্ত একটি জাতীয় কারিগরী কমিটি গঠন করিল, যথা ঃ—

(১) সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয় — সভাপতি

(২) মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর — সদস্য

(৩) অ্যাটর্নি জেনারেল এর প্রতিনিধি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল — সদস্য এর নিম্নে নহে)

(৪) বাংলাদেশ নৌ বাহিনীর একজন প্রতিনিধি (কমান্ডারের নিম্নে — সদস্য নহে)

(৫) পরিচালক (পদার্থ), বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং — সদস্য ইনস্টিটিউশন (বিএসটিআই)

(৬) পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ উইং), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর — সদস্য

(৭) শিল্প মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের একজন — সদস্য প্রতিনিধি

(৮) বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের একজন — সদস্য প্রতিনিধি

(৯) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত — সদস্য বিভাগের একজন প্রতিনিধি

(১০) নিয়ন্ত্রক, আমদানী ও রপ্তানী প্রধান নিয়ন্ত্রকের দপ্তর — সদস্য

(১১) প্রধান বিস্ফোরক পরিদর্শক, বিস্ফোরক অধিদপ্তর — সদস্য

(১২) সদস্য/পরিচালক, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন — সদস্য

(১৩) উপ-প্রধান পরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন — সদস্য পরিদপ্তর

(১৪) পরিচালক, অগ্নি নির্বাপক ও বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর — সদস্য

(১৫) পরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ড — সদস্য

(১৬) পরিচালক, শ্রম পরিদপ্তর — সদস্য

(১৭) পরিচালক, বর্ডার গার্ডস অব বাংলাদেশ — সদস্য

(১৮) সহকারী মহাপরিদর্শক (অপরাধ), পুলিশ সদর দপ্তর — সদস্য

(১৯) পরিচালক, সমুদ্র পরিবহন অধিদপ্তর — সদস্য

(২০) বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়েশন-এর একজন প্রতিনিধি — সদস্য

(২১) বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স এসোসিয়েশন — সদস্য (বেলা)-এর একজন প্রতিনিধি

(২২) বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি — সদস্য (বুয়েট)-এর একজন শিক্ষক

(২৩) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব মেরিন সায়েন্স এর — সদস্য একজন শিক্ষক

(২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের একজন শিক্ষক — সদস্য

(২৫) পরিচালক, পরিবেশ অধিদপ্তর — সদস্য-সচিব

(২) কমিটি, প্রয়োজনবোধে, যে কোন সদস্য কো-অপ্ট করিতে পারিবে।

(৩) কমিটির কার্যপরিধি হইবে নিম্নরূপ, যথাঃ—

(ক) বিপজ্জনক বর্জ্য ও জাহাজ ভাঙ্গার বর্জ্যের পরিবেশসম্মত ব্যবস্থাপনার ক্ষেত্রে সার্বিক দিক নির্দেশনা প্রদান;

(খ) বাংলাদেশের উপর দিয়া কোন বিপজ্জনক পদার্থ বা বিপজ্জনক বর্জ্য পরিবহন করিবার অনুমতি প্রদানের বিষয়ে সুপারিশ প্রদান;

(গ) জাহাজভাঙ্গা ইয়ার্ডে জাহাজভাঙ্গাসহ অন্যান্য বিপজ্জনক পদার্থ বা বিপজ্জনক বর্জ্য প্রক্রিয়াকরণ বা নিষ্পন্ন বা পরিত্যাজন সংক্রান্ত পদ্ধতি, মানমাত্রা ও শর্তাবলী নির্ধারণে প্রয়োজনীয় সুপারিশ প্রদান;

(ঘ) বিপজ্জনক বর্জ্যের বৈশিষ্ট্য নিরূপণের পদ্ধতি নির্ধারণে প্রয়োজনীয় সুপারিশ প্রদান;

(ঙ) খাতওয়ারী বর্জ্য স্রোতের বিবরণ প্রস্তুতকরণে প্রয়োজনীয় সুপারিশ প্রদান;

(চ) বিপজ্জনক বর্জ্য সৃজন হ্রাসকরণের লক্ষ্যে নির্দেশিকা প্রণয়ন ও প্রকাশকরণ এবং উপযুক্ত কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রদান;

(ছ) বিপজ্জনক বর্জ্য প্রক্রিয়াকরণ, মওজুদকরণ এবং পরিত্যাজন এর জন্য সাধারণ স্থান চিহ্নিতকরণ এবং প্রতি বৎসর জানুয়ারী মাসের প্রথম ১৫ (পনের) দিনের মধ্যে পূর্ববর্তী বৎসর চিহ্নিত স্থানসমূহের বিবরণ জাতীয় পর্যায়ের কমপক্ষে দুইটি বাংলা ও দুইটি ইংরেজী দৈনিক পত্রিকায় এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদান;

(জ) কোন বিপজ্জনক পদার্থ আমদানীযোগ্য বা রপ্তানীযোগ্য কি’না সেই বিষয়ে সুপারিশ প্রদান;

(ঝ) প্রয়োজনীয় ক্ষেত্রে বিপজ্জনক পদার্থ ও বিপজ্জনক বর্জ্য সংক্রান্ত গণ-বিজ্ঞপ্তি জারীকরণ ও গণ-শুনানীর পদক্ষেপ গ্রহণ;

(ঞ) এই বিধিমালার কোন বিধান বা তফসিল সংশোধন বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদান;

(৪) সভাপতি কমিটির সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে তৎকর্তৃক লিখিতভাবে মনোনীত একজন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন।

(৫) কমিটির সভার কোরামের জন্য উহার যে কোন ৭ (সাত) জন সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে, তবে মুলতবী সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না এবং জরুরী প্রয়োজনে ২ (দুই) কর্মদিবস পূর্বে নোটিশ জারী করিয়া সভা অনুষ্ঠান করা যাইবে।

ব্যাখ্যাঃ- ই-মেইল এর মাধ্যমে সভার নোটিশ জারী করা হইলে উহা যথাযথভাবে জারী করা হইয়াছে বলিয়া গণ্য হইবে, তবে উহার মুদ্রিত ও স্বাক্ষরিত লিপি সংশ্লিষ্ট নথিতে রাখিতে হইবে।

(৬) কমিটির সভার নোটিশ এবং কার্যবিবরণী মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করিতে হইবে।

তথ্যসূত্র: বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১ — এস. আর. ও নং ৩৬৯-আইন/২০১১, তারিখ ২১ ডিসেম্বর ২০১১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২২ ডিসেম্বর ২০১১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।