বেপজা: EPZ-এর শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকের নিম্নতম মজুরি চূড়ান্ত প্রজ্ঞাপন
- কর্তৃপক্ষ
- বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), ইপিজেড নিম্নতম মজুরি বোর্ড
- প্রজ্ঞাপন
- এস.আর.ও. নং ১৯-আইন/২০২৪, তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৪; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৭ ফেব্রুয়ারি ২০২৪। সংশোধন: এস.আর.ও. নম্বর-২৬৫-আইন/২০২৫, তারিখ ৩ জুন ২০২৫; গেজেট ১৬ জুন ২০২৫
- আইনি ভিত্তি
- বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯-এর ধারা ৬৫ ও ৬৭
- কার্যকর
- ০১ ডিসেম্বর ২০২৩ (বার্ষিক বৃদ্ধির সংশোধিত হার: ০১ ডিসেম্বর ২০২৪ থেকে)
তফসিল-ক: গার্মেন্টস, গার্মেন্টস এক্সেসরিজ, জুতা, চামড়াজাত পণ্য, সেবা, তাঁবু, প্লাস্টিক, খেলনা, ক্যাপ-হ্যাট
| গ্রেড | মূল মজুরি | বাড়ী ভাড়া (মূলের ৫০%) | চিকিৎসা ভাতা | সর্বমোট | OT/ঘণ্টা* |
|---|
| হাই স্কিল্ড | ৯,৭৫০ | ৪,৮৭৫ | ২,৩৭৫ | ১৭,০০০ | ৯৩.৭৫ |
| সিনিয়র অপারেটর | ৮,৫৫০ | ৪,২৭৫ | ২,৩৭৫ | ১৫,২০০ | ৮২.২১ |
| অপারেটর | ৮,০৫০ | ৪,০২৫ | ২,৩৭৫ | ১৪,৪৫০ | ৭৭.৪ |
| জুনিয়র অপারেটর | ৭,৬১৭ | ৩,৮০৮ | ২,৩৭৫ | ১৩,৮০০ | ৭৩.২৪ |
| হেলপার | ৬,৯৫০ | ৩,৪৭৫ | ২,৩৭৫ | ১২,৮০০ | ৬৬.৮৩ |
| শিক্ষানবিশ | ৫,২০০ | ২,৬০০ | ২,৩৭৫ | ১০,১৭৫ | ৫০ |
তফসিল-খ: ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল, সফটওয়্যার, লেন্স ও গ্লাস, মেটাল, অটোমোবাইল, বাই-সাইকেল, ভারী শিল্প, প্রসাধনী ইত্যাদি
| গ্রেড | মূল মজুরি | বাড়ী ভাড়া (মূলের ৫০%) | চিকিৎসা ভাতা | সর্বমোট | OT/ঘণ্টা* |
|---|
| সিনিয়র অপারেটর | ৯,০৫০ | ৪,৫২৫ | ২,৩৭৫ | ১৫,৯৫০ | ৮৭.০২ |
| অপারেটর | ৮,৩০০ | ৪,১৫০ | ২,৩৭৫ | ১৪,৮২৫ | ৭৯.৮১ |
| জুনিয়র অপারেটর | ৭,৭৬৭ | ৩,৮৮৩ | ২,৩৭৫ | ১৪,০২৫ | ৭৪.৬৮ |
| শিক্ষানবিশ | ৫,২০০ | ২,৬০০ | ২,৩৭৫ | ১০,১৭৫ | ৫০ |
তফসিল-গ: টেক্সটাইল, কেমিক্যাল, ডাইং, অয়েল ও রিফাইনারি, কৃষিপণ্য, আসবাবপত্র, কাঠ ও বাঁশজাত পণ্য
| গ্রেড | মূল মজুরি | বাড়ী ভাড়া (মূলের ৫০%) | চিকিৎসা ভাতা | সর্বমোট | OT/ঘণ্টা* |
|---|
| হাই স্কিল্ড | ৯,৭৫০ | ৪,৮৭৫ | ২,৩৭৫ | ১৭,০০০ | ৯৩.৭৫ |
| স্কিল্ড গ্রেড-২ | ৮,৩০০ | ৪,১৫০ | ২,৩৭৫ | ১৪,৮২৫ | ৭৯.৮১ |
| সেমি-স্কিল্ড | ৭,৮৬৭ | ৩,৯৩৩ | ২,৩৭৫ | ১৪,১৭৫ | ৭৫.৬৪ |
| আন-স্কিল্ড | ৭,২৫০ | ৩,৬২৫ | ২,৩৭৫ | ১৩,২৫০ | ৬৯.৭১ |
| শিক্ষানবিশ | ৫,২০০ | ২,৬০০ | ২,৩৭৫ | ১০,১৭৫ | ৫০ |
তফসিল-ঘ (১): টেরি টাওয়েল, সোয়েটার, উইগস — ফুরণভিত্তিক (Piece rate) শ্রমিক
| গ্রেড | মূল মজুরি | বাড়ী ভাড়া (মূলের ৫০%) | চিকিৎসা ভাতা | সর্বমোট | OT/ঘণ্টা* |
|---|
| ফুরণ ভিত্তিক শ্রমিক | ৭,২৫০ | ৩,৬২৫ | ২,৩৭৫ | ১৩,২৫০ | ৬৯.৭১ |
| শিক্ষানবিশ | ৫,২০০ | ২,৬০০ | ২,৩৭৫ | ১০,১৭৫ | ৫০ |
বিধি ১১৯(৫) অনুযায়ী পিস রেট এমনভাবে ঠিক করতে হবে যাতে স্বাভাবিক কর্মঘণ্টায় মাসিক আয় এই হারের কম না হয়।
তফসিল-ঘ (২): টেরি টাওয়েল, সোয়েটার, উইগস — বেতনভোগী শ্রমিক
| গ্রেড | মূল মজুরি | বাড়ী ভাড়া (মূলের ৫০%) | চিকিৎসা ভাতা | সর্বমোট | OT/ঘণ্টা* |
|---|
| হাই স্কিল্ড | ৯,৭৫০ | ৪,৮৭৫ | ২,৩৭৫ | ১৭,০০০ | ৯৩.৭৫ |
| স্কিল্ড গ্রেড-২ | ৮,৩০০ | ৪,১৫০ | ২,৩৭৫ | ১৪,৮২৫ | ৭৯.৮১ |
| সেমি-স্কিল্ড | ৭,৮৬৭ | ৩,৯৩৩ | ২,৩৭৫ | ১৪,১৭৫ | ৭৫.৬৪ |
| আন-স্কিল্ড | ৭,২৫০ | ৩,৬২৫ | ২,৩৭৫ | ১৩,২৫০ | ৬৯.৭১ |
| শিক্ষানবিশ | ৫,২০০ | ২,৬০০ | ২,৩৭৫ | ১০,১৭৫ | ৫০ |
* OT/ঘণ্টা গেজেটের অংশ নয়; এখানে হিসাব করা = মূল মজুরি × ২ ÷ ২০৮ (ইপিজেড শ্রম বিধিমালার বিধি ১০৮)। মহার্ঘ বা এডহক ভাতা থাকলে তা যোগ করে হিসাব করুন।
গুরুত্বপূর্ণ নোট
- খাদ্য বা খাদ্য ভাতা এবং পরিবহন সুবিধা বা যাতায়াত ভাতা মোট মজুরির অতিরিক্ত দিতে হবে (শর্ত ১)।
- বার্ষিক বৃদ্ধি ১ ডিসেম্বর ২০২৪ থেকে (এস.আর.ও. ২৬৫-আইন/২০২৫): অন্তত ৫০% শ্রমিকের মূল মজুরির ন্যূনতম ১০%, বাকিদের ৯–১০%, কারও ৯%-এর কম নয়। বর্ধিত মজুরি জানুয়ারি ২০২৫-এর বেতনের সাথে দেওয়ার কথা। এর আগে (১ ডিসেম্বর ২০২৩ থেকে) সর্বনিম্ন হার ছিল ৫%, ৫০% শ্রমিকের ন্যূনতম ১০%।
- অফিসিয়াল কাজে মূল গেজেটের পাঠ মিলিয়ে নিন।
গেজেটের শর্তাবলি (হুবহু)
- (১) তফসিলসমূহে উল্লিখিত নিম্নতম মজুরি ও বিভিন্ন ভাতা ব্যতীত প্রতিটি শিল্প প্রতিষ্ঠান তাহাদের নিযুক্ত সকল শ্রমিকের জন্য খাদ্য অথবা খাদ্য ভাতা এবং পরিবহণ সুবিধা অথবা যাতায়াত ভাতা প্রদান করিবে, যাহা শ্রমিকের মোট মজুরির অতিরিক্ত হইবে; যে সকল শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকগণ খাদ্য অথবা খাদ্য ভাতা এবং পরিবহণ সুবিধা অথবা যাতায়াত ভাতা পাইতেছেন তাহাদের উল্লিখিত সুবিধাদি অথবা ভাতাসমূহের পরিমাণ কোনোভাবেই হ্রাস করা যাইবে না;
- (২) তফসিলসমূহে উল্লিখিত কোনো শ্রমিক বর্তমানে যে গ্রেডে কর্মরত রহিয়াছেন মজুরি কাঠামোতে তাহাকে সেই গ্রেডেই স্থলাভিষিক্ত করিয়া সমন্বয়পূর্বক তাহার মজুরি নির্ধারণ করিতে হইবে এবং কোনো শ্রমিককে তাহার বিদ্যমান গ্রেড হইতে নিম্নতর গ্রেডভুক্ত করা যাইবে না; উল্লেখ্য, পুনঃনির্ধারিত মূল এবং মোট মজুরি কোনোভাবেই তাহার বর্তমান মূল এবং মোট মজুরি হইতে কম হইবে না;
- (৩) প্রত্যেক শিল্প প্রতিষ্ঠানের মালিক বা নিয়োগকর্তা প্রতিটি গ্রেড বা পদের বিপরীতে তাহার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বেতন নির্ধারণ (পে-ফিক্সেশন) করিবেন এবং এক্ষেত্রে তিনি শ্রমিকের চাকরিকাল (ভগ্নাংশসহ) বিবেচনা করিয়া বর্তমান মজুরির সহিত নূতন মজুরি এইরূপভাবে সমন্বয় করিবেন যাহাতে প্রত্যেক শ্রমিকের মূল মজুরি পূর্বের আহরিত সর্বশেষ মূল মজুরির তুলনায় অধিক হয় এবং একই গ্রেডে একজন পুরাতন ও একজন নূতন শ্রমিকের মজুরির মধ্যে দৃশ্যমান ও যৌক্তিক ব্যবধান থাকে; মূল মজুরি সমন্বয়ের ক্ষেত্রে অবশ্যই শ্রমিকের চাকরিকাল বিবেচ্য হইবে;
- (৪) এই প্রজ্ঞাপন জারির পর হইতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাসমূহের অন্তর্গত শিল্প প্রতিষ্ঠানের মালিকগণ তফসিলে উল্লিখিত সংশ্লিষ্ট গ্রেড অনুযায়ী শ্রমিকদের যথাযথ গ্রেডে সন্নিবেশক্রমে মজুরি রেজিস্টারভুক্ত করিয়া মজুরি প্রদান করিবেন;
- (৫) তফসিলসমূহে উল্লিখিত মজুরি সংশ্লিষ্ট শ্রমিকগণের মাসিক নিম্নতম মজুরি হিসাবে গণ্য হইবে এবং উক্ত নিম্নতম মজুরি অপেক্ষা হ্রাসকৃত হারে মজুরি প্রদান করা যাইবে না, তবে উক্ত নিম্নতম মজুরি অপেক্ষা অধিক হারে মজুরি প্রদত্ত হইয়া থাকিলে তাহা হ্রাস করা যাইবে না;
- (৬) নিয়োগকর্তা বা মালিক পক্ষ ইচ্ছা করিলে স্ব-উদ্যোগে এককভাবে বা যৌথ উদ্যোগে সম্পাদিত চুক্তি অনুযায়ী কোনো শ্রমিক অথবা শ্রমিকগণকে অধিক হারে মজুরি প্রদান করিতে পারিবেন;
- (৭) তফসিলসমূহে উল্লিখিত নিম্নতম মজুরি ও বিভিন্ন ভাতাদি ছাড়াও শ্রমিকগণ সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানে যে সকল অধিকার, সুযোগ সুবিধা ও ভাতাদি ভোগ করিয়া আসিতেছেন, তাহা বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক বলবৎ ও অব্যাহত থাকিবে, যদি না তাহার উক্ত অধিকার, সুযোগ সুবিধা ও ভাতাদি এই প্রজ্ঞাপনে উল্লিখিত মজুরি কাঠামোর অধীন প্রদত্ত অধিকার, সুযোগ সুবিধা ও ভাতাদি হইতে কম অনুকূল হয়;
- (৮) [এস.আর.ও. নম্বর-২৬৫-আইন/২০২৫ দ্বারা প্রতিস্থাপিত, ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর] সার্বিক কাজের মূল্যায়নের ভিত্তিতে কোনো শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার নির্ধারিত হইবে, এক্ষেত্রে, ন্যূনতম ৫০% শ্রমিকের বার্ষিক মজুরি বৃদ্ধির হার হইবে মূল মজুরির ন্যূনতম ১০% অবশিষ্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার তাহাদের কাজের মানের উপর ভিত্তি করিয়া মূল মজুরির ন্যূনতম ৯-১০% হইবে, তবে কোনোক্রমেই কোনো শ্রমিকের বার্ষিক মজুরি বৃদ্ধির হার মূল মজুরির ৯% এর কম হইবে না; শ্রমিকদের সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত মূল্যায়ন পদ্ধতি অনুসৃত হইবে এবং কোনো শ্রমিকের প্রতি আনুকূল্য বা বৈষম্য প্রর্দশন করা যাইবে না; সোয়েটারসহ অন্যান্য সমজাতীয় সেক্টর বা ক্যাটাগরির শিল্প প্রতিষ্ঠানসমূহে ফুরণ ভিত্তিক (Piece rate) মজুরিতে কর্মরত শ্রমিকগণও বার্ষিক ভিত্তিতে এই মূল মজুরি বৃদ্ধির সুবিধা পাইবেন;
- (৯) এই প্রজ্ঞাপন কার্যকর হইবার পর কোনো শ্রমিকের বার্ষিক মূল মজুরি বৃদ্ধির দিন বা তারিখ সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের বিদ্যমান নিয়মে নির্ধারিত হইবে, এক্ষেত্রে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত তাহার আহরিত সর্বশেষ মূল মজুরির উপর এবং ১ ডিসেম্বর, ২০২৩ তারিখের পর পে ফিক্সেশন পরবর্তী নূতন মূল মজুরির উপর নির্ধারিত হারে বার্ষিক মজুরি বৃদ্ধির সুবিধা প্রাপ্য হইবেন এবং এই ধারাবাহিকতায়, তিনি পরবর্তীতে প্রতি বছর ক্রমবর্ধমান হারে বার্ষিক মজুরি বৃদ্ধির সুবিধা প্রাপ্য হইবেন;
- (১০) এই প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত নিম্নতম মজুরি সমন্বয়ের কারণে কোনো শ্রমিকের বার্ষিক মজুরি বৃদ্ধি বারিত বলিয়া গণ্য হইবে না;
- (১১) তফসিলসমূহে উল্লিখিত শিক্ষানবিশ শ্রমিকের ক্ষেত্রে শিক্ষানবিশিকাল হইবে ৩ (তিন) মাস: তবে শর্ত থাকে যে, যদি কোনো কারণে প্রথম ৩ (তিন) মাস শিক্ষানবিশিকালে তাহার কাজের মান নির্ণয় করা সম্ভব না হয় তাহা হইলে শিক্ষানবিশিকাল আরও ৩ (তিন) মাস বৃদ্ধি করা যাইবে; শিক্ষানবিশিকালে শিক্ষানবিশ শ্রমিক মাসিক সর্বসাকুল্যে ১০,১৭৫ [মূল মজুরি ৫২০০, বাড়ি ভাড়া ভাতা ২৬০০ (মূল মজুরির ৫০%) এবং চিকিৎসা ভাতা নির্ধারিত ২৩৭৫] টাকা মজুরি প্রাপ্ত হইবেন এবং শিক্ষানবিশিকাল সমাপ্ত হইবার পর শিক্ষানবিশ শ্রমিক সংশ্লিষ্ট গ্রেডের স্থায়ী শ্রমিক হিসাবে নিযুক্ত হইবেন; এবং
- (১২) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাসমূহের অন্তর্গত বিভিন্ন সেক্টরের শিল্প প্রতিষ্ঠানে নিযুক্ত শ্রমিকগণ বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ এবং বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ এর সংশ্লিষ্ট ধারা ও বিধি অনুযায়ী অন্যান্য ভাতাদি ও সুবিধাদি প্রাপ্য হইবেন।
- ২। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ কর্তৃক শ্রমিকগণের নিম্নতম মজুরি নির্ধারণ সংক্রান্ত সার্কুলার নং-০৩.০৬.২৬১৬.৩১৪.৯৯.০২৪.১৮-৯৫১ তারিখ: ২৭ নভেম্বর ২০১৮ এতদ্দ্বারা রহিত করা হইল।
- ৩। এই প্রজ্ঞাপন ১ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।
তথ্যসূত্র: বেপজা: ইপিজেডস্থ শ্রমিকের নিম্নতম মজুরি — এস.আর.ও. নং ১৯-আইন/২০২৪, তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৪; গেজেট ৭ ফেব্রুয়ারি ২০২৪। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি