RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১২

বর্জ্য হইতে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণ

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২

বর্জ্য হইতে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তি বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিম্নবর্ণিত ব্যবস্থাদি গ্রহণ করিবে, যথা:—

(ক) বর্জ্য বা উহার কোনো অংশ যত্রতত্র খোলা অবস্থায় সংরক্ষণ বা পোড়ানো যাইবে না;

(খ) রাস্তা, সড়ক বা মহাসড়কের পাশে কোনো বর্জ্য খোলা অবস্থায় সংরক্ষণ ও পোড়ানো যাইবে না;

(গ) নালা, নর্দমা বা ড্রেনের বর্জ্য উত্তোলন করিয়া রাস্তার পাশে স্তুপ আকারে জমা করা যাইবে না;

(ঘ) গৃহস্থালী বর্জ্য কোনো অবস্থায় বাড়ির সামনে বা উহার সম্মুখস্থ রাস্তার পাশে খোলা অবস্থায় সংরক্ষণ বা পোড়ানো যাইবে না;

(ঙ) বায়ুদূষণ রোধে বাড়িতে বসবাসকারী বাসিন্দা বা বাসিন্দাগণ নিজ দায়িত্বে বাড়ির আশেপাশের বর্জ্য পরিষ্কার করিবেন; এবং

(চ) বিভিন্ন মার্কেট, শপিংমল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে সৃষ্ট বর্জ্য রাস্তায় বা রাস্তার পাশে ফেলা, স্তুপ আকারে জমা করিয়া রাখা বা পোড়ানো যাইবে না।

তথ্যসূত্র: বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ — এস,আর,ও নং ২৫৫-আইন/২০২২, তারিখ ২৫ জুলাই ২০২২; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৬ জুলাই ২০২২, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।