বায়ুমান পরিবীক্ষণ ও সতর্কীকরণ
(১) অধিদপ্তর সারাদেশের বায়ুমানের অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে দেশব্যাপী উপযুক্ত স্থানে পর্যাপ্ত সংখ্যক সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্র (Continuous Air Quality Monitoring Station) স্থাপন ও পরিচালনা করিবে।
(২) অধিদপ্তর আন্তঃদেশীয় বায়ুমান পরিবীক্ষণের জন্য উপযুক্ত স্থানে আন্তঃদেশীয় বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্র স্থাপন ও পরিচালনা করিতে পারিবে।
(৩) উপ-বিধি (১) বা (২) এর অধীন স্থাপিত সকল বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্র অধিদপ্তরের কেন্দ্রীয় সার্ভারের সহিত Real Time Automation ব্যবস্থায় যুক্ত থাকিবে এবং কেন্দ্রসমূহ হইতে প্রেরিত তথ্য ও উপাত্ত সংরক্ষিত হইবে।
(৪) উপ-বিধি (৩) এর অধীন সংরক্ষিত তথ্য ও উপাত্তসমূহ বিশ্লেষণের মাধ্যমে অধিদপ্তর প্রতিদিনের Air Quality Index (AQI) প্রস্তুত করিয়া অধিদপ্তরের ওয়েবসাইটসহ অন্যান্য মাধ্যমে প্রকাশ করিবে।
(৫) উপ-বিধি (৪) এ উল্লিখিত AQI এর মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাইয়া স্বাস্থ্যগত বিবেচনায় অত্যন্ত ক্ষতিকর পর্যায়ে উপনীত হইলে অধিদপ্তর উপযুক্ত মাধ্যমে জনগণকে সতর্কীকরণ বার্তা প্রদান করিবে এবং জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থাদি গ্রহণের জন্য পরামর্শ প্রদান করিবে।
তথ্যসূত্র: বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ — এস,আর,ও নং ২৫৫-আইন/২০২২, তারিখ ২৫ জুলাই ২০২২; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৬ জুলাই ২০২২, গেজেট PDF-এর পৃষ্ঠা ৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।