RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৪

লাইসেন্স বাতিল, ইত্যাদি

ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৪

(১) মহাপরিচালক এই বিধিমালার অধীন প্রদত্ত যে কোন লাইসেন্স তৎকর্তৃক নির্ধারিত পদ্ধতিতে বাতিল করিতে পারিবেন।

(২) এই বিধির অধীন লাইসেন্স বাতিলের পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যক্তিগত শুনানীর সুযোগ প্রদান করিতে হইবে ঃ

তবে শর্ত থাকে যে, ব্যক্তিগত শুনানীর জন্য নির্ধারিত সময়ে উক্ত ব্যক্তি হাজির না হইলে বা পরবর্তী সময়ে হাজির হওয়ার আবেদন না করিলে মহাপরিচালক উক্ত লাইসেন্স সরাসরি বাতিল করিতে পারিবেন।

(৩) এই বিধির অধীন লাইসেন্স বাতিল বা অন্য কোন কারণে কোন ব্যক্তি সংক্ষুদ্ধ হইলে তিনি সংশ্লিষ্ট আদেশ প্রাপ্তির তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরকারের নিকট আপীল করিতে পারিবেন।

(৪) উপ-বিধি (৩) এর অধীন কোন আপীল দায়ের হইলে উক্ত আপীলে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে এবং উহার বিরুদ্ধে কোন আদালতে কোন মামলা দায়ের করা যাইবে না।

তথ্যসূত্র: ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৪ — এস, আর, ও নং ৯২-আইন/২০০৪, তারিখ ৫ এপ্রিল ২০০৪; এস. আর. ও. নং ২২৬-আইন/২০১৪ দ্বারা সংশোধিত; সংশোধনীসহ সংকলিত পাঠ (২০১৪ সংশোধনী পর্যন্ত), গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।