RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৫

ওজোন সেল

ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৪

(১) এই বিধিমালার অধীন কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে পরিবেশ অধিদপ্তরের অধীন ওজোন সেল নামে একটি সেল থাকিবে, যাহার প্রধান নির্বাহী হইবেন মহাপরিচালক কর্তৃক নির্দিষ্টকৃত পরিবেশ অধিদপ্তরের পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা।

(২) মহাপরিচালক কর্তৃক পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ে ওজোন সেল গঠিত হইবে।

তথ্যসূত্র: ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৪ — এস, আর, ও নং ৯২-আইন/২০০৪, তারিখ ৫ এপ্রিল ২০০৪; এস. আর. ও. নং ২২৬-আইন/২০১৪ দ্বারা সংশোধিত; সংশোধনীসহ সংকলিত পাঠ (২০১৪ সংশোধনী পর্যন্ত), গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।