ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য আমদানী বা রপ্তানী সংক্রান্ত বিধান
(১) কোন ব্যক্তি তফসিল ৪ এ তালিকাভুক্ত রাষ্ট্র বহির্ভূত- 3 [(L) রাষ্ট্র হইতে কোন ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য বাংলাদেশে আমদানী করিতে পারিবেন না; বা
(খ) রাষ্ট্রে বাংলাদেশ হইতে কোন ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য রপ্তানি করিতে পারিবেন না [***]] ৫[তবে শর্ত থাকে যে, এই দফার অধীন, লাইসেন্স গ্রহণ সাপেক্ষে, কেবল রিকভারী, রিক্লেইমিং বা রিসাইক্লিংকৃত ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য রপ্তানী করা যাইবে ঃ
আরও শর্ত থাকে যে, কোন রাষ্ট্রের আমদানীকারক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রাষ্ট্রের সরকারী কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক উক্ত ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য বাংলাদেশ হইতে আমদানী করিতে পারিবে।]
(২) কোন ব্যক্তি এই বিধিমালার অধীন প্রদত্ত লাইসেন্স ব্যতিরেকে তফসিল ৪ এ তালিকাভুক্ত-
(ক) রাষ্ট্র হইতে বাংলাদেশে কোন ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য আমদানী করিতে পারিবেন না; বা
(খ) রাষ্ট্রে বাংলাদেশ হইতে কোন ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য রপ্তানী করিতে পারিবেন না।
(৩) উপ-বিধি (২) এর অধীন কোন লাইসেন্স প্রদান করা যাইবে না, যদি না মহাপরিচালক এই মর্মে সন্তুষ্ট হন যে, তফসিল ১ এর কলাম (৫) এ উল্লিখিত গ্রুপের ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্যের অনুকূলে লাইসেন্স প্রদান করা হইলে উক্ত গ্রুপের জন্য নির্ধারিত ভিত্তিস্তরের ভিত্তিতে ব্যবহারের পরিমাণ ভিত্তি বৎসর (base year) সংশ্লিষ্ট তফসিল ২ এর কলাম (৫) এ নির্দেশিত [ব্যবহারের পরিমান] অতিক্রম করিবে না। ৭(৪) সরকার, [প্রয়োজনে,] সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সমগ্র বাংলাদেশের জন্য উপ-বিধি (৩) এ উল্লিখিত প্রত্যেক গ্রুপের জন্য ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্যের ব্যবহার ও উৎপাদন বা আমদানীর নির্ণয়কৃত ভিত্তিসীমা (base limit) পৃথকভাবে জারী করিবে।
(৫) উপ-বিধি (৪) এর অধীন প্রজ্ঞাপন জারীর পূর্বে উপ-বিধি (৩) এ উল্লিখিত ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য কোন নির্দিষ্ট বৎসরে আমদানীর উদ্দেশ্যে কোন ঋণপত্র খোলা হইয়া থাকিলে উক্ত বৎসরের জন্য তফসিল ২ এর কলাম (৪) এ উল্লিখিত গ্রুপভুক্ত ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য আমদানীর গ্রহণযোগ্য পরিমাণের সাথে সমন্বয় করা যাইবে।
সংশোধনী টীকা (৬)
- বিধি ৪ এস. আর. ও. নং ২২৬-আইন/২০১৪ এর দ্বারা প্রতিস্থাপিত।
- দফা (ক) ও (খ) এস. আর. ও. নং ২২৬-আইন/২০১৪ এর দ্বারা প্রতিস্থাপিত।
- দফা (খ) এর শেষ প্রান্তঃস্থিত দাড়ি (।) এস. আর. ও. নং ২২৬-আইন/২০১৪ এর দ্বারা বিলুপ্ত।
- শর্তাংশ এস. আর. ও. নং ২২৬-আইন/২০১৪ এর দ্বারা সংযোজিত।
- “ব্যবহারের পরিমান” শব্দগুলি ”ব্যবহারের সংখ্যা” শব্দগুলির পরিবর্তে এস. আর. ও. নং ২২৬-আইন/২০১৪ এর দ্বারা প্রতিস্থাপিত।
- “প্রয়োজনে,” শব্দ ও কমাটি “সরকার,” শব্দ ও কমাটির পর এস. আর. ও. নং ২২৬-আইন/২০১৪ এর দ্বারা সংযোজিত।
তথ্যসূত্র: ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৪ — এস, আর, ও নং ৯২-আইন/২০০৪, তারিখ ৫ এপ্রিল ২০০৪; এস. আর. ও. নং ২২৬-আইন/২০১৪ দ্বারা সংশোধিত; সংশোধনীসহ সংকলিত পাঠ (২০১৪ সংশোধনী পর্যন্ত), গেজেট PDF-এর পৃষ্ঠা ২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।