RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৩

ই-বর্জ্য মজুদকরণ পদ্ধতি

ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১

(১) কোনো প্রস্তুতকারক, ব্যবসায়ী বা দোকানদার, সংগ্রহ কেন্দ্র, চূর্ণকারী, মেরামতকারী এবং পুনঃব্যবহারোপযোগীকরণকারী ই-বর্জ্য ১৮০ (একশত আশি) দিনের অধিক সময় মজুদ রাখিতে পারিবেন না।

(২) আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে অধিদপ্তর নিম্নবর্ণিত ক্ষেত্রে উক্ত সময়সীমা আরও ৯০ (নব্বই) দিন পর্যন্ত বর্ধিত করিতে পারিবে, যথা:—

(ক) চূর্ণকারী এবং পুনঃব্যবহারোপযোগীকরণকারীর বাৎসরিক মজুদকরণ ক্ষমতা অধিক থাকিলে; এবং

(খ) যেক্ষেত্রে ই-বর্জ্যের পরিবেশবান্ধব পুনঃব্যবহারোপযোগীকরণ করিতে অধিকতর সময় প্রয়োজন।

(৩) ই-বর্জ্য মজুদকরণের ক্ষেত্রে—

(ক) পরিবেশবান্ধব পদ্ধতি অবলম্বন করিতে হইবে;

(খ) মজুদকরণ স্থানে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকিতে হইবে; এবং

(গ) ই-বর্জ্য যাহাতে মাটি, পানি বা বায়ুর সহিত সংমিশ্রিত না হয় তজ্জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।

তথ্যসূত্র: ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস. আর. ও. নং ১৮৭-আইন/২০২১, তারিখ ৩ জুন ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১০ জুন ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।