বিধি১৬
তথ্য সংরক্ষণ ও প্রতিবেদন দাখিল
ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১
প্রত্যেক প্রস্তুতকারক, সংযোজনকারী, বড় আমদানিকারক, মজুদকারী, ব্যবসায়ী, দোকানদার, মেরামতকারী, বড় ব্যবহারকারী বা প্রাতিষ্ঠানিক ভোক্তা, সংগ্রহকারী, চূর্ণকারী, পুন:প্রক্রিয়াজাতকারী, পুনঃব্যবহারোপযোগীকরণকারী, নিলাম বিক্রেতা ও রপ্তানিকারক—
(ক) ফরম-৬ অনুযায়ী ই-বর্জ্য সংক্রান্ত তথ্য সংরক্ষণ করিবে; এবং
(খ) দফা (ক) অনুযায়ী সংরক্ষিত তথ্যের ভিত্তিতে ফরম-৭ অনুযায়ী প্রত্যেক অর্থ-বৎসর সমাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে অধিদপ্তরে বার্ষিক প্রতিবেদন দাখিল করিবে।
তথ্যসূত্র: ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস. আর. ও. নং ১৮৭-আইন/২০২১, তারিখ ৩ জুন ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১০ জুন ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।