সংজ্ঞা
(১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই বিধিমালায়
(ক) “আইন” অর্থ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১নং আইন);
(খ) “ইউনিয়ন সমন্বয় কমিটি” অর্থ বিধি ১২ এর অধীন গঠিত ইউনিয়ন সমন্বয় কমিটি;
(গ) “উপজেলা কমিটি” অর্থ বিধি ৯ এর অধীন গঠিত উপজেলা কমিটি;
(ঘ) “গ্রাম সংরক্ষণ দল” অর্থ বিধি ১৩ এর অধীন গঠিত গ্রাম সংরক্ষণ দল;
(ঙ) “জাতীয় কমিটি” অর্থ বিধি ৩ এর অধীন গঠিত জাতীয় কমিটি;
(চ) “জেলা কমিটি” অর্থ বিধি ৬ এর অধীন গঠিত জেলা কমিটি; এবং
(ছ) “তহবিল” অর্থ বিধি ২৩ এর অধীন গঠিত তহবিল।
(২) এই বিধিমালায় ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই, সেই সকল শব্দ বা অভিব্যক্তি আইনে যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে ব্যবহৃত হইবে। —
তথ্যসূত্র: প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ — এস, আর, ও নং ২৯১-আইন/২০১৬, তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৫ সেপ্টেম্বর ২০১৬, গেজেট PDF-এর পৃষ্ঠা ১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।