বিধি২০
প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় সায়রাত মহাল ব্যবস্থাপনা
প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬
(১) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার অর্ন্তভুক্ত সায়রাত মহাল ব্যবস্থাপনার জন্য ভূমি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগ বা দপ্তরের সহিত আলোচনাক্রমে, সায়রাত মহাল ব্যবস্থাপনার জন্য নির্দেশিকা জারি করিবে।
(২) উপ-বিধি (১) এর অধীন সায়রাত মহাল ব্যবস্থাপনার জন্য নির্দেশিকা জারি করা হইলে তদনুসারে সায়রাত মহাল ব্যবস্থাপনা করিতে হইবে। —
তথ্যসূত্র: প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ — এস, আর, ও নং ২৯১-আইন/২০১৬, তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৫ সেপ্টেম্বর ২০১৬, গেজেট PDF-এর পৃষ্ঠা ১০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।