উপজেলা কমিটি
প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা যে উপজেলায় অবস্থিত সেই — উপজেলায় নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি উপজেলা কমিটি গঠিত হইবে, যথা:
(ক) উপজেলা নির্বাহী অফিসার, যিনি ইহার সভাপতিও হইবেন;
(খ) সহকারী কমিশনার (ভূমি);
(গ) উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা;
(ঘ) উপজেলা মৎস্য কর্মকর্তা;
(ঙ) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা;
(চ) উপজেলা সমাজসেবা কর্মকর্তা;
(ছ) রেঞ্জ কর্মকর্তা, বন বিভাগ, যদি থাকে;
(জ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা;
(ঝ) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা;
(ঞ) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা;
(ট) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা;
(ঠ) উপজেলা সমবায় কর্মকর্তা;
(ড) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা;
(ঢ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান;
(ণ) গ্রাম সংরক্ষণ দল দ্বারা গঠিত প্রত্যেক সমবায় সমিতির সভাপতি অথবা সম্পাদক;
(ত) উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট উপজেলায় পরিবেশের উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমে জড়িত বেসরকারি সংস্থা, পেশাজীবী সংগঠন, যদি থাকে, এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্য হইতে অনধিক ৫(পাঁচ) জন ব্যক্তি; এবং
(থ) পরিবেশ অধিদপ্তরের উপজেলা পর্যায়ের একজন কর্মকর্তা, যদি থাকে, অন্যথায় সভাপতি কর্তৃক মনোনীত কোনো কর্মকর্তা, যিনি ইহার সাচিবিক দায়িত্ব পালন করিবেন। — —
তথ্যসূত্র: প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ — এস, আর, ও নং ২৯১-আইন/২০১৬, তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৫ সেপ্টেম্বর ২০১৬, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।