RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১২

কর্ম পরিকল্পনা প্রণয়ন

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১

স্থানীয় সরকার কর্তৃপক্ষ কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য নিম্নলিখিত কার্যক্রম গ্রহণ করিবে, যথা :—

(১) কঠিন বর্জ্য চূড়ান্তভাবে নিক্ষেপ বা ফেলিবার বিদ্যমান স্থানের উন্নতি সাধন;

(২) কঠিন বর্জ্য পৃথকীকরণ, প্রক্রিয়াকরণ এবং চূড়ান্তভাবে পরিত্যজন সংশ্লিষ্ট কার্যাবলি পরীক্ষা করা;

(৩) কঠিন বর্জ্য পৃথকীকরণ, প্রক্রিয়াকরণ এবং চূড়ান্তভাবে পরিত্যজন সংশ্লিষ্ট সুবিধাদি স্থাপনের জন্য নূতন জায়গা নির্বাচন চূড়ান্তকরণ;

(৪) নির্বাচিত নূতন জায়গায় কঠিন বর্জ্য পৃথকীকরণ, প্রক্রিয়াকরণ এবং চূড়ান্তভাবে পরিত্যজন সুবিধাদি স্থাপনের কাজ শুরু করা; এবং

(৫) উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব (EPR) নির্দেশিকা মোতাবেক গৃহীত যৌথ উদ্যোগ বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন।

তথ্যসূত্র: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস, আর, ও, নং ৩৫৬-আইন/২০২১, তারিখ ৯ ডিসেম্বর ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৩ ডিসেম্বর ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ১১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।