বার্ষিক প্রতিবেদন
(১) স্থানীয় সরকার কর্তৃপক্ষ ও অন্যান্য কর্তৃপক্ষ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রতি অর্থবৎসরে বার্ষিক বর্জ্য ব্যবস্থাপনা প্রতিবেদন (Annual Waste Report) নামক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করিবে এবং প্রতি অর্থবৎসর শেষে পরবর্তী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ছক ২ অনুযায়ী বার্ষিক প্রতিবেদন কমিটির নিকট দাখিল করিবে।
(২) বার্ষিক প্রতিবেদনের ভিত্তিতে কমিটির পক্ষে কমিটির সদস্য সচিব একটি সমন্বিত প্রতিবেদন প্রস্তুত করিয়া কমিটির সভায় উপস্থাপন করিবেন এবং উক্ত প্রতিবেদন পর্যালোচনা করিয়া কমিটি, ক্ষেত্রমত, সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নিকট হইতে কোনো বিষয়ে ব্যাখ্যা তলব বা প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিতে পারিবে।
তথ্যসূত্র: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস, আর, ও, নং ৩৫৬-আইন/২০২১, তারিখ ৯ ডিসেম্বর ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৩ ডিসেম্বর ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ১১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।