কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — তফসিল
সরকারি গেজেটের পৃষ্ঠা (PDF পৃষ্ঠা ১৩–৩২)। মূল PDF
তফসিল ২ এর দফা (গ) — কঠিন বর্জ্য ইনসিনারেটরের মানদণ্ড — প্রতিস্থাপিত। প্রজ্ঞাপনে ইহাকে "অধিকতর সংশোধন" বলা হইয়াছে। (এস.আর.ও. নং- ৯৭-আইন/২০২৬, তারিখ ১২ মে ২০২৬ (গেজেট ১২ মে ২০২৬)) — হালনাগাদ তফসিল দেখুন

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১ ২০৪৯৯
তফসিল ১
[বিধি ৭ (২), ১০ (৪) দ্রষ্টব্য]
গার্হস্থ্য ঝুঁকিপূর্ণ কঠিন বর্জ্যের শ্রেণি ও তালিকা
শ্রেণি পণ্য/যন্ত্রপাতি
(১) (২)
গার্হস্থ্য ঝুঁকিপূর্ণ কঠিন বর্জ্য ১। স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার;
২। গজ, ব্যান্ডেজ;
৩। এয়ার ফ্রেশনারসহ এ্যারোসল ক্যান;
৪। মোবাইল ব্যাটারি এবং অন্যান্য ব্যাটারি;
৫। ব্লিচ এবং পরিবার বা রান্না ঘর এবং ড্রেন পরিষ্কারের এজেন্ট;
৬। গাড়ির ব্যাটারি, তেল ফিল্টার, গাড়িতে ব্যবহার্য পণ্য;
৭। রাসায়নিক জাতীয় প্রসাধনী পণ্য;
৮। কীটনাশক এবং কীটনাশক ধারক;
৯। সব ধরনের আলোক বাতি;
১০। অব্যবহৃত বা মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ধারক;
১১। পেইন্টস, তেল, লুব্রিকেন্টস, আঠা, পলিশার, থিনার এবং
ধারক;
১২। আগাছা নাশক এবং ধারক;
১৩। গ্যাস লাইটার এবং রিফিল পাত্র;
১৪। এলপিজি পাত্র;
১৫। নূতন সরঞ্জাম হইতে প্রাপ্ত স্টাইরোফোম এবং নরম ফোম
প্যাকেজিং পণ্য;
১৬। থার্মোমিটার এবং পারদ সমেত পণ্য;
১৭। সূঁচ এবং সিরিঞ্জ;
১৮। হ্যান্ড গ্লাভস, মাস্ক,গাউন, গগলস, ফেইস শিল্ড;
১৯। টুথপেস্ট বা সেভিং ক্রিম বা এন্টিসেপটিক ও ধারক;
২০। নষ্ট টর্চলাইট; এবং
২১। মহাপরিচালক কর্তৃক, সময় সময়, গণবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত
গার্হস্থ্য ঝুঁকিপূর্ণ কঠিন বর্জ্য।

এই পৃষ্ঠার লেখা
২০৫০০ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১
তফসিল ২
[বিধি ৪ (ক), ১০ (১৯), তফসিল ৩ (ঘ) (৫) দ্রষ্টব্য]
কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ নির্দেশনাবলি
(ক) কম্পোস্টিং এর মানদণ্ড:—বর্জ্য প্রক্রিয়াকরণ স্থানে জৈব পচনশীল বর্জ্যের প্রক্রিয়াকরণের
জন্য অন্যান্য পদ্ধতির সহিত কম্পোস্টিং অন্তর্ভুক্ত করিতে হইবে। কম্পোস্টিং প্লান্ট হইতে পরিবেশ
দূষণ প্রতিরোধে নিম্নবর্ণিত নির্দেশাবলি প্রতিপালন করিতে হইবে, যথা :—
(১) বর্জ্য প্রক্রিয়াকরণ স্থানে জৈব বর্জ্য আসিবার সঙ্গে সঙ্গে পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য
সংরক্ষণ করিতে হইবে। দীর্ঘ সময় ধরিয়া বর্জ্য সংরক্ষণ করিতে হইলে বর্জ্য সংরক্ষণের স্থান ঢাকিয়া
রাখিতে হইবে। যদি এই ধরনের বর্জ্য উন্মুক্ত স্থানে সংরক্ষণ করিতে হয় তাহা হইলে সেইখানে
চোয়ানি এবং ভূপৃষ্ঠস্থ পানির প্রবাহ ড্রেনের মাধ্যমে চোয়ানি পরিশোধন এবং পরিত্যজন স্থানে নেবার
ব্যবস্থাসহ অভেদ্য বেজের (Impermeable Base) ব্যবস্থা করিতে হইবে।
(২) বর্জ্য প্রক্রিয়াকরণ সাইটে গন্ধ এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাইবার জন্য পূর্ব সতর্কতামূলক
ব্যবস্থা গ্রহণ করিতে হইবে এবং মশা-মাছি, ইঁদুর ও পাখির উপদ্রব হইতে রক্ষার ব্যবস্থা করিতে
হইবে।
(৩) কম্পোস্টিং প্লান্ট অকার্যকর হইলে বা মেরামতের সময় বর্জ্য প্রক্রিয়াকরণ সাইটে কঠিন
বর্জ্য আনা বন্ধ রাখিতে হইবে। উক্ত সময়ে সাময়িকভাবে বর্জ্য রাখিবার জন্য বিকল্প ব্যবস্থা করিতে
হইবে বা ল্যাল্ডফিলে সংরক্ষণ করিতে হইবে এবং প্লান্ট পুনরায় চালু হইলে উক্ত বর্জ্য
পুনঃপ্রক্রিয়াকরণের ব্যবস্থা করিতে হইবে।
(৪) প্রক্রিয়াকরণের পূর্বে ও পরবর্তী প্রত্যাখ্যাত বর্জ্য প্রক্রিয়াকরণ সাইট হইতে নিয়মিতভাবে
সরাইয়া ফেলিতে হইবে এবং স্তূপাকারে জমা রাখা যাইবে না। পুনঃচক্রায়নযোগ্য বর্জ্য উপযুক্ত
বিক্রেতার নিকট প্রদান করিতে হইবে। পুনঃচক্রায়ন যোগ্য নয় কিন্তু উচ্চ ক্যালোরিফিক বর্জ্য আলাদা
করিয়া ওয়েস্ট টু এনার্জি প্লান্ট বা সিমেন্ট ফ্যাক্টিরতে কো-প্রসেসিং বা তাপভিত্তিক বিদ্যুৎ ব্যবহার
করিতে হইবে। শুধুমাত্র প্রক্রিয়াকরণ পদ্ধতি হইতে প্রত্যাখ্যাত বর্জ্য স্যানিটারি ল্যান্ডফিলে প্রেরণ
করিতে হইবে।
(৫) কম্পোস্টিং এলাকায় অভেদ্য বেসের ব্যবস্থা করিতে হইবে। উক্ত বেজ কংক্রিট বা কম্পোস্ট
-৭
কাদা মাটির ৫০ সেঃমিঃ পুরুত্বের হইবে যাহার পারমিবিলিটি কো-অফিসিয়েন্ট ১×১০
সেঃমিঃ/সেকেন্ড। উক্ত বেসের চারিদিকে বৃত্তাকার এবং ১% হইতে ২% কৌণিকভাবে চোয়ানি বা
ভূপৃষ্ঠস্থ পানির প্রবাহ সংগ্রহের জন্য ড্রেনের ব্যবস্থা থাকিতে হইবে।
(৬) পরিবেষ্টক বায়ুর গুণগতমান নিয়মিত মনিটিরং করিতে হইবে। ইহা ছাড়া নিয়মিতভাবে
প্লান্টের বাউন্ডারি ওয়ালের নিকট বায়ু যে দিকে প্রবাহিত হইবে সেই দিকে দুর্গন্ধ পরিমাপ করিতে
হইবে।
(৭) আর্দ্রতা ঠিক রাখিবার জন্য চোয়ানি কম্পোস্টিং প্লান্ট রি-সারকুলেট করিতে হইবে।
(৮) কম্পোস্টিং প্লান্টের ফাইনাল প্রোডাক্ট সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ (২০০৬ সনের ৬ নং
আইন) এর ধারা ৭ এর ক্ষমতাবলে জারীকৃত বিনির্দেশ এ উল্লিখিত সারের গুণগতমানের মানমাত্রার
মধ্যে থাকিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১ ২০৫০১
(৯) কম্পোস্টের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণের জন্য কম্পোস্টের গুণগতমান নিম্নবর্ণিত
মানমাত্রার মধ্যে থাকিতে হইবে, যথা :—
কম্পোস্টের মানমাত্রা (Standards for Compost)
(১) ভৌত গুণাবলি (Physical properties)
ক্রমিক নং স্থিতিমাপ (Parameters) মানমাত্রা (Standard)
১। বর্ণ (Color) গাঢ় বাদামি হইতে কালো
(Dark brown to black)
২। ভৌত অবস্থা (Physical condition) অদানাদার আকৃতির
(Non-granular form)
৩। গন্ধ (Odor) দুর্গন্ধের অনুপস্থিতি
(Absence of foul odour)
৪। জলীয়কণার পরিমাণ (Moisture Content) সর্বোচ্চ ২০% (Maximum 20%)
৫। নিষ্ক্রিয় পদার্থ (Inert materials) সর্বোচ্চ ১% (Maximum 1%)
(২) রাসায়নিক গুণাবলি (Chemical properties)
ক্রমিক নং স্থিতিমাপ (Parameters) মানমাত্রা (Standard)
১। পিএইচ (pH) ৬.০—৮.৫
২। অর্গানিক কার্বন (Organic Carbon) ১০—২৫%
৩। নাইট্রোজেন (Nitrogen, N) ০.৫—৪.০%
৪। কার্বন ও নাইট্রোজেনের অনুপাত (C:N) সর্বোচ্চ ২০: ১
৫। ফসফরাস (Phosphorus, P) ০.৫—৩.০%
৬। পটাশিয়াম (Potassium, K) ০.৫—৩.০%
৭। সালফার (Sulfur, S) ০.১—০.৫%
৮। দস্তা (Zinc, Zn) সর্বোচ্চ ০.১%
৯। তামা (Copper, Cu) সর্বোচ্চ ০.০৫%
১০। ক্রোমিয়াম (Chromium, Cr) সর্বোচ্চ ৫০ পিপিএম
১১। ক্যাডমিয়াম (Cadmium, Cd) সর্বোচ্চ ৫ পিপিএম
১২। সীসা (Lead, Pb) সর্বোচ্চ ৩০ পিপিএম
১৩। নিকেল (Nickel, Ni) সর্বোচ্চ ৩০ পিপিএম
নোট: কম্পোস্টের (ফাইনাল প্রোডাক্ট) গুণগতমান উপরি উল্লিখিত মানমাত্রার বাহিরে থাকিলে উক্ত
কম্পোস্ট খাদ্যশস্য উৎপাদনে ব্যবহার করা যাইবে না। তবে খাদ্যশস্য ব্যতীত অন্য ফসলে ব্যবহার
করা যাইবে।

এই পৃষ্ঠার লেখা
২০৫০২ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১
(খ) পরিশোধিত চোয়ানি মানমাত্রা :—পরিশোধিত চোয়ানি পরিত্যজনের জন্য নিম্নবর্ণিত
মানমাত্রা অনুসরণ করিতে হইবে, যথা :—
কঠিন বর্জ্যের প্রক্রিয়াকৃত চোয়ানি নির্গমনের মানমাত্রা
ক্রমিক স্থিতিমাপ (Parameters) একক মানমাত্রা (Standard) (নির্গমনের স্থান)
নং (উপস্থিতির সর্বোচ্চ সীমা পিএইচ ব্যতীত)
অভ্যন্তরীণ ভূপৃষ্ঠস্থ পানি গণ পয়ঃনালা
১। পিএইচ (pH) ৬—৯ ৬—৯
২। বিওডি৫; ২০ডিগ্রি সেঃ mg/l ৩০ ২৫০
(BOD5 at 20 deg Celcius)
৩। সিওডি (COD) ” ২৫০ -
৪। প্রলম্বিত কঠিন বস্তুকণা (SS) ” ১০০ ৬০০
৫। দ্রবীভুত বস্তুকণা (অজৈব) ” ২১০০ ২১০০
(TDS inorganic)
৬। অ্যামোনিয়াকেল নাইট্রোজেন ” ৫০ ৫০
(Ammonical Nitrogen)
৭। সার্বিক জেলডাল নাইট্রোজেন ” ১০০ -
৮। আর্সেনিক (As হিসাবে) ” ০.২ ০.২
৯। মার্কারি (Hg হিসাবে) ” ০.০১ ০.০১
১০। লেড (Pb হিসাবে) ” ০.১ ১.০
১১। ক্যাডমিয়াম (Cd হিসাবে) ” ২.০ ১.০
১২। মোট ক্রোমিয়াম (Total Cr) ” ২.০ ২.০
১৩। কপার (Cu হিসাবে) ” ৩.০ ৩.০
১৪। জিংক (Zn হিসাবে) ” ৫.০ ১৫.০
১৫। নিকেল (Ni হিসাবে) ” ৩.০ ৩.০
১৬। সায়ানাইড (CN হিসাবে) ” ০.২ ২.০
-
১৭। ” ১০০০ ১০০০ ক্লোরাইড (Clহিসাবে)
-
১৮। ” ২.০ ১.৫ ফ্লোরাইড (Fহিসাবে)
১৯। ফেললিক যৌগ (C6H5OH হিসাবে) ” ১.০ ৫.০

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১ ২০৫০৩
(গ) কঠিন বর্জ্য ইনসিনারেটর (Solid Waste Incinerator) :—
১। ইনসিনারেটর পরিচালনার মানদণ্ড (Operating Standard)
স্থিতিমাপ (Parameters) সবিস্তার বিবরণী (Specification) মানদণ্ড (Standard)
তাপমাত্রা প্রাইমারি চেম্বার >৮৫০° সেন্টিগ্রেড
সেকেন্ডারি চেম্বার ন্যূনতম ১০০০° সেন্টিগ্রেড
বায়ুদূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্রে <২০০০° সেন্টিগ্রেড
অনুপ্রবেশকারী গ্যাস
গ্যাস রেসিডেন্স সময় সর্বশেষ দাহ বায়ু অনুপ্রবেশের পর ≥ ২ সেকেন্ড
(Gas residence (After last injection of
time) combustion air)/সেকেন্ডারি চেম্বার
বায়ু প্রবাহ (Air flow) সর্বমোট দাহ বায়ু (Total অতিরিক্ত ১৪০-২০০%
combustion air)
ইনসিনারেটরে বায়ু সরবরাহ ও বিতরণ পর্যাপ্ত
সকল জোনে দাহ গ্যাস ও বায়ুর মিশ্রণ ভালো মিশ্রণ (Good mixing)
ফ্লু গ্যাসের সহিত বস্তুকণার নিঃসরণ বায়ুর গতি পরিমিত রাখা
(Particulate matter (Minimize by keeping
entrainment into flue gas) moderate air velocity)
অক্সিজেনের ঘনত্ব - সর্বোচ্চ ৬%
(অতিরিক্ত) Oxyzen
Conc. (excess)
দহন ক্ষমতা CO2 ন্যূনতম ৯৯%
(Combustion % CO2+ %CO ×100 CE=
Efficiency)
পরিবীক্ষণ নিরবচ্ছিন্ন নিঃসরণ পরিবীক্ষণ বস্তুকণা, CO, SO2, HF, HCl,
(Continuous emission NOx এবং ছাড়পত্রের শর্তে
monitoring) উল্লিখিত অন্য কোনো প্যারামিটার
নিরবচ্ছিন্ন প্রসেস প্যারামিটার ফার্নেসের তাপমাত্রা, ফ্লু গ্যাস
পরিবীক্ষণ (Continuous process আউটলেট তাপমাত্রা, চাপ, জলীয়
parameters monitoring) বাষ্প এবং ছাড়পত্রের শর্তে
উল্লিখিত অন্য কোনো প্যারামিটার
নিয়মিত নিঃসরণ পরিবীক্ষণ (বৎসরে ভারী ধাতু, ডাইঅক্সিন এবং
২-৪ বার) ফুরান
দূষণ নিয়ন্ত্রণ যন্ত্রপাতি বায়ুদূষণ নিয়ন্ত্রণ ডিভাইস স্থাপন ফেব্রিক ফিল্টার ড্রাই (সাধারণত
ড্রাই ইঞ্জেকশন সুবিধাসহ,
প্যাকড বেড, ভেঞ্চুরি বা অন্য
কোনো ওয়েট স্ক্রাবার,
ইলেক্ট্রোস্টেটিক প্রিসিপিটেটর
(ইএসপি)

এই পৃষ্ঠার লেখা
২০৫০৪ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১
স্থিতিমাপ (Parameters) সবিস্তার বিবরণী (Specification) মানদণ্ড (Standard)
চিমনীর উচ্চতা ইনসিনারেটরের ক্ষমতা < ৩০০ টন ৪৫ মিটার
দৈনিক
ইনসিনারেটরের ক্ষমতা ≥ ৩০০ টন ৭০ মিটার
দৈনিক
নোট: চিমনীর উচ্চতা ডিসপার্সন মডেলিং এর মাধ্যমে নির্ধারণ করিতে হইবে এবং উহা উপরিউক্ত
টেবিলে বর্ণিত উচ্চতার কম হইবে না।
২। স্ট্যাক নিঃসরণ মানমাত্রা (Emission Standard)
স্থিতিমাপ (Parameters) গড় সময় উপস্থিতির সর্বোচ্চ সীমা
3
(mg/Nm )
বস্তুকণা ১ ঘণ্টা ৩০
২৪ ঘণ্টা ২০
কার্বন মনোঅক্সাইড ১ ঘণ্টা ১০০
২৪ ঘণ্টা ৮০
নাইট্রোজেনের অক্সাইডসমূহ ১ ঘণ্টা ৩০০
২৪ ঘণ্টা ২৫০
সালফার ডাই অক্সাইড ১ ঘণ্টা ১০০
২৪ ঘণ্টা ৮০
হাইড্রোজেন ক্লোরাইড ১ ঘণ্টা ৬০
২৪ ঘণ্টা ৫০
মার্কারি ০.৫-৮ ঘণ্টা ০.০৫
ক্যাডমিয়াম ও থ্যালিয়াম ০.৫-৮ ঘণ্টা ০.১
এন্টিমনি, আর্সেনিক, লেড, ক্রোমিয়াম, কোবাল্ট, ০.৫-৮ ঘণ্টা ০.৫
কপার, ম্যাঙ্গানিজ এবং নিকেল
হাইড্রোজেন ফ্লুরাইড ০.৫ ঘণ্টা ১.০
3
ডাইঅক্সিন এবং ফুরান ৬-৮ ঘণ্টা ০.১ ng TEQ /Nm
৩। তেজস্ক্রিয়তা (Radioactivity):
3
স্থিতিমাপ উপস্থিতির সর্বোচ্চ সীমা (mg/Nm )
Alpha (α) ০.০-০.১ Bq
Beta (β) ০.০-০.১ Bq
নোট: পিভিসি জাতীয় প্লাস্টিক বর্জ্য পরিবেশসম্মত উপায়ে পরিত্যজন বা বিনষ্ট করিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১ ২০৫০৫
তফসিল ৩
[বিধি ৪ (ক), বিধি ১০ (১৯) দ্রষ্টব্য]
(ক) ল্যান্ডফিল বিষয়ক নির্দেশনাবলি :—
বিষয় বর্ণনা
১। ল্যান্ডফিল স্থান নির্বাচন (ক) পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ), রক্ষিত এলাকা,
অভয়ারণ্য, ঘোষিত পরিবেশগত সংবেদনশীল এলাকা এবং প্লাবন
ভূমিতে ল্যান্ডফিল প্রকল্পের অনুমতি দেওয়া যাইবে না।
(খ) কমপক্ষে ২০-২৫ বৎসর ব্যবহার করা যায় এবং ফেজভিত্তিক
ছোট ছোট “ল্যান্ডফিল সেল” তৈরি করিয়া ব্যবহার ও বন্ধ করা
যায় এইরূপ স্থান নির্বাচন করিতে হইবে।
(গ) ৫ টনের অধিক ক্ষমতাসম্পন্ন কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ এবং
পরিত্যজনের স্থানের চতুর্পার্শ্বে বাফার জোন রাখিতে হইবে
যেখানে কোনো ধরনের উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা যাইবে না
এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের পরামর্শক্রমে
প্রতিটি ল্যান্ডফিলের জন্য পৃথক পৃথক বাফার জোনের নিদের্শনা
জারি করিবে।
২। দূরত্ব নির্দেশক নির্দেশনাবলি (ক) নদী, জলাভূমি, পুকুর হইতে ন্যূনতম ২০০ মিটার দূরত্বে
নির্মাণ করিতে হইবে।
(খ) আবাসিক উন্নয়ন প্রকল্প হইতে ২৫০ মিটার দূরত্বে নির্মাণ
করিতে হইবে।
(গ) জাতীয় মহাসড়ক, আবাসস্থল, পাবলিক পার্ক এবং পানি
সরবরাহ কূপ হইতে ৫০০ মিটার দূরত্বে নির্মাণ করিতে হইবে।
(ঘ) বিমানবন্দর এবং এয়ারবেস হইতে ৩ কি: মি: দূরত্বে নির্মাণ
করিতে হইবে।
৩। ল্যান্ডফিলে পরিবেশ দূষণ (ক) স্টর্ম ওয়াটার নির্গমন ড্রেনের পথ এমনভাবে রাখিতে হইবে
প্রতিরোধমূলক ব্যবস্থাপনা যাহাতে কম পরিমাণ চোয়ানি তৈরি হয় এবং ভূপৃষ্ঠস্থ পানি দূষণ
রোধ করা যায়।
(খ) স্টর্ম ওয়াটার (Storm Water) ড্রেন এইরূপ ডিজাইনে
নির্মাণ করিতে হইবে যাহাতে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূপৃষ্ঠস্থ
পানির প্রবাহ ল্যান্ডফিল স্থানে প্রবেশ করিতে না পারে এবং
কঠিন বর্জ্যের চোয়ানি কোনভাবেই উক্ত পানির প্রবাহের সহিত
মিশ্রিত না হয়।
(গ) পরিত্যজন এলাকার ব্যাস ও ওয়ালে নন-পারমেবল (Non
permeable) লাইনিং ব্যবস্থা রাখিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
২০৫০৬ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১
বিষয় বর্ণনা
(ঘ) ল্যান্ডফিলে ১.৫ মিমি পুরুত্বের এইচডিপিই (HDPE) জিও-
মেমব্রেন বা জিও সিনথেটিক লাইনার (Geo-membrane or
Geo-synthetic liner) অথবা সমকক্ষ কোনো লাইনার ও ৯০
সেমি পুরুত্বের মাটির (কাদা বা সংশোধিত মাটি) ওভারলাইং স্তর
-৭
যাহার পারমেবলিটি কো-অফিসিয়েন্ট ১x১০ সেঃমিঃ/ সেকেন্ড
এর কম এর কম্পোজিট লাইনার।
(ঙ) ভূগর্ভস্থ পানির লেভেল সর্বোচ্চ স্তর কাদা বা সংশোধিত
মাটির প্রতিবন্ধক স্তরের কমপক্ষে ২ মিটার এর নীচে থাকিতে
হইবে।
(চ) ল্যান্ডফিলে বর্জ্য সংগ্রহ ও পরিশোধনের ব্যবস্থাসহ চোয়ানি
ব্যবস্থাপনা থাকিবে হইবে। চোয়ানি কোনো অবস্থাতেই উন্মুক্ত
পরিবেশে নির্গমন করা যাইবে না।
(ছ) ল্যান্ডফিল এলাকায় এইরূপ ব্যবস্থা রাখিতে হইবে যাহাতে
চোয়ানি প্রবাহিত হইয়া নদী, লেক বা পুকুরে প্রবেশ করিতে না
পারে। কোনো কারণে প্রবাহমান পানির সহিত চোয়ানি মিশ্রিত
হইলে স্থানীয় সরকার কর্তৃপক্ষ বা অন্যান্য কর্তৃপক্ষ উক্ত পানি
পরিশোধনের ব্যবস্থা করিতে হইবে।
৪। বন্ধ ল্যান্ডফিলের বহিরাবরণ (ক) আবরণের কাদা বা মাটির তৈরী ৬০ সেঃমিঃ পুরুত্বের
বিষয়ক নির্দেশনাবলি প্রতিবন্ধক থাকিবে যাহার পারমিবিলিটি কো-অফিসিয়েন্ট
-৭
(Permeability Coeffcient) ১×১০ সেঃমিঃ/সেকেন্ড এর
কম হয়।
(খ) প্রতিবন্ধকের উপরে ১৫ সেঃমিঃ ড্রেনেজ স্তর থাকিতে হইবে।
(গ) ড্রেনেজ স্তরের উপরে প্রাকৃতিক উদ্ভিদ সহায়ক এবং ভূমি
ধ্বংসরোধী ৪৫ সেঃমিঃ উদ্ভিদ জন্মানোর উপযোগী স্তর হয়।
(ঘ) ৫ টনের অধিক ক্ষমতাসম্পন্ন কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ এবং
পরিত্যজনের স্থানের চতুর্পার্শ্বে বাফার জোন রাখিতে হইবে
যেখানে কোনো ধরনের উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা যাইবে না।
৫। স্যানিটারি ল্যান্ডফিলে (ক) ল্যান্ডফিল স্থানে দেয়াল ও যথোপযুক্ত গেট নির্মাণ করিতে
বিবেচ্য সুযোগ-সুবিধা হইবে।
(খ) ল্যান্ডফিলের সংযোগ এবং অভ্যন্তরীণ সড়কসমূহ পাকা বা
কংক্রিটের হইতে হইবে।
(গ) বর্জ্য রেকর্ড সংরক্ষণের জন্য অফিস, মেশিনারিজ ও
যন্ত্রপাতি রাখিবার জন্য সেড রাখিতে হইবে।
(ঘ) বর্জ্য পরিমাপের জন্য ওয়ে ব্রীজ (Weigh Bridge) এবং
অগ্নি নিবারণের যথোপযুক্ত ব্যবস্থা রাখিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১ ২০৫০৭
বিষয় বর্ণনা
(ঙ) ল্যান্ডফিলে কর্মরত শ্রমিকদের জন্য খাবার পানি, স্যানিটারি
সুযোগ-সুবিধা, পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করিতে হইবে এবং
শ্রমিকদের স্বাস্থ্যগত অবস্থা রুটিন পর্যবেক্ষণের ব্যবস্থা করিতে
হইবে।
(চ) ল্যান্ডফিলে যানবাহন পার্কিং এর পর্যাপ্ত ব্যবস্থা, আর্বজনা
বহনকারী যানবাহন পরিস্কার এবং ধৌতকরণের ব্যবস্থা রাখিতে
হইবে।
(ছ) প্রাকৃতিক দূর্যোগ বা কোনো কারণে যদি বর্জ্য প্রক্রিয়াকরণ
করা সম্ভবপর না হয় তাহা হইলে বর্জ্য সংরক্ষণের ব্যবস্থা
রাখিতে হইবে।
৬। ল্যান্ডফিল বন্ধকরণ (ক) ভারি কমপ্যাক্টর (Compactor) ব্যবহার করিয়া ল্যান্ডফিলে
বিষয়ক নির্দেশনাবলি কঠিন বর্জ্য এমনভাবে পাতলা লেয়ারে কমপ্যাক্ট (compact)
করিতে হইবে যাহাতে অল্প স্থানে বেশি পরিমাণ কঠিন বর্জ্য
বিন্যস্ত হয়।
(খ) প্রতিদিন বর্জ্য ফিলিং শেষে ল্যান্ডফিল সেল কমপক্ষে
১০ সেঃমিঃ মাটি, নিস্ক্রিয় পদার্থ বা নির্মাণ সামগ্রী দিয়া ঢাকিয়া
দিতে হইবে।
(গ) বর্ষা শুরুর পূর্বে ল্যান্ডফিলে ৪০-৬৫ সেঃমিঃ পুরুত্বের মাটির
শক্ত আবরণ তৈরি করিতে হইবে।
৭। ল্যান্ডফিল সাইটে (ক) গবাদি পশুর খাওয়ার অনুপোযোগী এবং অনূর্বর মাটিতে
বৃক্ষরোপণ বিষয়ক টিকিয়া থাকিতে সক্ষম এইরূপ খরা ও উচ্চ তাপমাত্রা সহিষ্ণু বহু
নির্দেশনাবলি বর্ষজীবী স্থানীয় প্রজাতির উদ্ভিদ নির্বাচন করিতে হইবে।
(খ) ল্যান্ডফিল স্থিতিশীল না হওয়া পর্যন্ত মূল সর্বোচ্চ ৩০ সেঃমিঃ
গভীরে প্রবেশ করিবে না এইরূপ জাতের উদ্ভিদ নির্বাচন করিতে
হইবে।
(গ) বৃক্ষরোপণ এইরূপ ঘনত্বের করিতে হইবে যাহাতে ল্যান্ডফিল
এলাকায় ভূমি ধস না হয়।
(ঘ) ল্যান্ডফিলের বাউন্ডারির চতুর্পার্শ্বে বৃক্ষরোপণ করিতে হইবে।
৮। অনুমোদনকারী কর্তৃপক্ষ প্রযোজ্য ক্ষেত্রে সিটি করপোরশেন, পৌরসভা বা ইউনিয়ন
পরিষদ।
৯। স্যানিটারি ল্যান্ডফিলের অধিদপ্তর, সময় সময়, পরিপত্র জারি করিয়া স্যানিটারি
স্থান সংক্রান্ত নিয়মাবলি ল্যান্ডফিলের স্থান সংক্রান্ত নিয়মাবলি পরির্বতন করিতে পারিবে।
পরির্বতন

এই পৃষ্ঠার লেখা
২০৫০৮ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১
(খ) পানির গুণগতমান মনিটিরং বিষয়ক নির্দেশনাবলি :—
(অ) ল্যান্ডফিল স্থাপনের পূর্বে উক্ত এলাকার ভূগর্ভস্থ পানির গুণগতমান সংগ্রহ করিতে হবে
এবং মনিটিরং ডাটা বেসলাইন রেফারেন্স হিসাবে সংরক্ষণ করিতে হবে। ল্যান্ডফিল
এলাকার পেরিফেরির ৫০ মিটারের মধ্যে রুটিন মাফিক এক বৎসরের বিভিন্ন মৌসুম,
যথা:- গ্রীষ্ম, বর্ষা ও বর্ষা পরবর্তী ভূগর্ভস্থ পানির গুণগতমান মনিটিরং করিতে হইবে।
উক্ত মনিটিরং এর মাধ্যমে নিশ্চিত করিতে হইবে যে ল্যান্ডফিলের কার্যক্রম দ্বারা
ভূগর্ভস্থ পানি দূষিত হইবে না।
(আ) ল্যান্ডফিল স্থান এবং উহার আশেপাশের ভূগর্ভস্থ পানি খাবার অথবা সেচ কার্যের জন্য
ব্যবহারের পূর্বে পানির গুণগতমান পানের বা সেচ কার্যের জন্য উপযোগী উহা নিশ্চিত
হইয়া ব্যবহার করিতে হইবে। ল্যান্ডফিল এলাকার ভূগর্ভস্থ পানি সুপেয় পানি হিসাবে
ব্যবহারের ক্ষেত্রে নিম্নবর্ণিত মানমাত্রার মধ্যে থাকিতে হইবে, যথা :—
ক্রমিক স্থিতিমাপ (parameters) একক মানমাত্রা (Standard)
নং (উপস্থিতির সর্বোচ্চ সীমা
পিএইচ ব্যতীত)
১। আর্সেনিক (Arsenic) মিলিগ্রাম/লিঃ ০.০৫
২। ক্যাডমিয়াম (Cadmium) ঐ ০.০০৩
৩। ক্রোমিয়াম (Chromium hexavalent) ঐ ০.০৫
৪। কপার (Copper) ঐ ১.৫
৫। ফ্লোরাইড (Fluoride) ঐ ১.০
৬। লেড (Lead) ঐ ০.০১
৭। মারকারি (Mercury) ঐ ০.০০১
৮। নাইট্রেট (Nitrate as NO3) ঐ ৪৫.০
৯। পিএইচ (pH) ৬.৫-৮.৫
১০। আয়রন (Fe) মিলিগ্রাম/লিঃ ০.৩ – ১.০
১১। সার্বিক দ্রবীভূত কঠিন বস্তু ঐ ১০০০
(Total Dissolved Solids)
১২। ক্লোরাইড (Chloride) ঐ ২৫০
১৩। সালফেট (Sulfates as SO4) ঐ ২৫০
১৪। বর্ণ (Color) Hazen unit ১৫

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১ ২০৫০৯
(গ) পরিবেষ্টক বায়ু মনিটিরং বিষয়ক নির্দেশনাবলি :—
(১) ল্যান্ডফিলে গন্ধ কমানো, গ্যাস ছড়ানো প্রতিরোধ এবং ল্যান্ডফিলের ভূপৃষ্ঠে লাগানো
উদ্ভিদের সুরক্ষার জন্য ল্যান্ডফিলে গ্যাস সংগ্রহসহ গ্যাস নিয়ন্ত্রণ ব্যবস্থা ল্যান্ডফিল স্থানে স্থাপন করিতে
হইবে। গ্যাস পুনরুদ্ধার বৃদ্ধি করিবার জন্য গ্যাস সংগ্রহ কূপের সহিত আবরণ হিসাবে জিও মেমব্রেন
ব্যবহার করিবার বিষয় বিবেচনা করা যাইতে পারে।
(২) ল্যান্ডফিল হইতে উৎপন্ন মিথেন গ্যাসের ঘনত্ব কোনো অবস্থাতেই সর্বনিম্ন দাহ্য মাত্রার
২৫% এর বেশি হইবে না।
(৩) সুযোগ সুবিধার ভিত্তিতে তাপীয় প্রক্রিয়ায় বা বিদ্যুৎ উৎপাদনে ল্যান্ডফিল গ্যাস ব্যবহার
করিতে হইবে। অন্যথায় ল্যান্ডফিল গ্যাস পোড়াইতে হইবে এবং উহা সরাসরি বাতাসে উন্মুক্ত করা
যাইবে না বা অবৈধভাবে ট্রাপিং করা যাইবে না। গ্যাস পোড়ানো বা ব্যবহার সম্ভব না হইলে পরোক্ষ
পথে উন্মুক্ত করিবার অনুমতি প্রদান করা যাইবে।
(৪) ল্যান্ডফিল ও উহার আশেপাশের এলাকার পরিবেষ্টক বায়ুর গুণগতমান নিয়মিতভাবে
মনিটিরং করিতে হইবে। যাহা নিম্নবর্ণিত মানমাত্রার মধ্যে থাকিতে হইবে, যথা :—
বায়ু দূষক মানমাত্রা গড় সময়
(১) (২) (৩)
কার্বন মনোঅক্সাইড (CO) ০৫ মিলিগ্রাম/ঘনমিটার ৮ ঘণ্টা
২০ মিলিগ্রাম/ঘনমিটার ১ ঘণ্টা
লেড (Pb) ০.২৫ মাইক্রোগ্রাম/ঘনমিটার বাৎসরিক
০.৫০ মাইক্রোগ্রাম/ঘনমিটার ২৪ ঘণ্টা
নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2) ৪০ মাইক্রোগ্রাম/ঘনমিটার বাৎসরিক
৮০ মাইক্রোগ্রাম/ঘনমিটার ২৪ ঘণ্টা
বস্তুকণা১০ (PM10) ৫০ মাইক্রোগ্রাম/ঘনমিটার বাৎসরিক
১৫০ মাইক্রোগ্রাম/ঘনমিটার ২৪ ঘণ্টা
বস্তুকণা২.৫ (PM2.5) ৩৫ মাইক্রোগ্রাম/ঘনমিটার বাৎসরিক
৬৫ মাইক্রোগ্রাম/ঘনমিটার ২৪ ঘণ্টা
ওজোন (O3) ১৮০ মাইক্রোগ্রাম/ঘনমিটার ১ ঘণ্টা
১০০ মাইক্রোগ্রাম/ঘনমিটার ৮ ঘণ্টা
সালফার ডাইঅক্সাইড (SO2) ২৫০ মাইক্রোগ্রাম/ঘনমিটার ১ ঘণ্টা
৮০ মাইক্রোগ্রাম/ঘনমিটার ২৪ ঘণ্টা
অ্যামোনিয়া (NH3) ১০০ মাইক্রোগ্রাম/ঘনমিটার বাৎসরিক
৪০০ মাইক্রোগ্রাম/ঘনমিটার ২৪ ঘণ্টা

এই পৃষ্ঠার লেখা
২০৫১০ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১
নোট: (১) বায়ু মানমাত্রা অর্থে পরিবেষ্টক বায়ুর মানমাত্রা (Ambient Air Quality
Standards) কে বুঝাইবে।
(২) গড়মান বৎসরে একবারের বেশী অতিক্রম করিবে না।
(৩) লক্ষ্যমাত্রা অর্জিত হইবে যখন বার্ষিক গড়মান নির্ধারিত মানমাত্রা অতিক্রম করিবে না।
(ঘ) ল্যান্ডফিলিং কার্যক্রম সমাপ্তের পরে ল্যান্ডফিল সাইটে করণীয় নির্দেশনাবলি :—
ল্যান্ডফিলিং কার্যক্রম সমাপ্তির পরে কমপক্ষে ১৫ বৎসর এবং উহার অধিক সময় ধরিয়া
ল্যান্ডফিলিং বন্ধকরণ পরবর্তী নিম্নবর্ণিত পদ্ধতিতে মনিটিরং পরিচালনা করতে হইবে, যথা :—
(১) সর্বশেষ আবরণের অখণ্ডতা এবং কার্যকারিতা রক্ষা করিতে হইবে, প্রয়োজনে উহা মেরামত
করিতে হইবে। ইহা ছাড়া বৃষ্টির পানির বা ভূপৃষ্ঠস্থ পানি যাহাতে ল্যান্ডফিলের ক্ষয়িষ্ণু অংশের উপর
দিয়া আগমন-প্রস্থান করিয়া ফাইনাল আবরণ নষ্ট না করিতে পারে।
(২) প্রয়োজনে চোয়ানি সংগ্রহের ব্যবস্থা মনিটিরং করিতে হইবে।
(৩) ল্যান্ডফিল এর আশেপাশের এলাকার ভূগর্ভস্থ পানির গুণগতমান মনিটিরং করিতে হইবে।
(৪) ল্যান্ড ফিল গ্যাস সংগ্রহ ব্যবস্থা এইরূপ পরিচালনা ও মেরামত করিতে হইবে যাহাতে উহা
গ্রহণযোগ্য মানমাত্রার মধ্যে থাকে।
(৫) ল্যান্ডফিল বন্ধকরণের পর কমপক্ষে ১৫ বৎসর ল্যান্ডফিলিং বন্ধকরণ পরবর্তী মনিটিরং
পরিচালনা করিয়া মনিটিরং ফলাফল সেন্তোষজনক হইলে মানুষের বসবাসের জন্য ব্যবহার করা
যাইতে পারে, অন্যথায় বায়বীয় বর্জ্য এবং চোয়ানি তফসিল-২ বর্ণিত মানমাত্রার মধ্যে থাকিলে মাটির
স্থায়ীত্ব নিশ্চিত করিয়া মানুষের বসবাসের জন্য ব্যবহার করা যাইবে।
(ঙ) পুরাতন ডাম্পিং সাইট বন্ধকরণ এবং পুনর্বাসন বিষয়ক নির্দেশনাবলি :—
কঠিন বর্জ্য ডাম্পিং সাইটে বর্জ্য ধারণক্ষমতা শেষ হইলে বা নূতন বর্জ্য ডাম্পিং সাইট চালু
করিবার পূর্বে পুরাতন ডাম্পিং সাইট বন্ধ করিবার জন্য অথবা সঠিক ডিজাইনের স্যানেটারি ল্যান্ডফিল
বন্ধ এবং পুনর্বাসন করিবার জন্য নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করিতে হইবে, যথা :—
(১) বায়ো মাইনিং এবং বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে বর্জ্য হ্রাস করিবার পর রেসিডিউস বর্জ্য
নূতন ল্যান্ডফিলে বা ক্রমিক নম্বর ২ এ বর্ণিত পদ্ধতি অনুসরণ করিয়া ক্যাপিং করিতে হইবে।
(২) গ্রীন হাউজ গ্যাস সংগ্রহ এবং ব্যবহার সক্ষমতা বৃদ্ধির জন্য কঠিন বর্জ্যের আবরণ অথবা
জিও মেমব্রেন এর সহিত কঠিন বর্জ্যের আবরণ ব্যবহার করিতে হইবে।
(৩) ক্রমিক নম্বর ২ এ বর্ণিত নির্দেশনা অনুসারে ক্যাপিং এর সহিত অতিরিক্ত ব্যবস্থা,
যথা :- কূপ খনন করা এবং কূপ হইতে দূষিত ভূগর্ভস্থ পানি উত্তোলন করিয়া পরিশোধন করিতে
হইবে।
(৪) পরিবেশগত বিরূপ প্রভাব কমানোর উপযোগী পদ্ধতি অধিদপ্তরের অনুমোদনক্রমে ব্যবহার
করা যাইবে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১ ২০৫১১
তফসিল ৪
[বিধি ১০ (২০) দ্রষ্টব্য]
বর্জ্য হইতে জ্বালানিতে রূপান্তরের মানদণ্ড
১। ১০০০ কিলোক্যালরি বা তাহার ঊর্ধ্বে অ-পুনঃচক্রায়নযোগ্য বর্জ্যকে জ্বালানিতে রূপান্তরের
জন্য ব্যবহার করিতে হইবে এবং ল্যান্ডফিলে উহা নিষ্পত্তি করা যাইবে না।
২। উচ্চ ক্যালরিফিক মানসম্পন্ন বর্জ্য সরাসরি জ্বালানি উৎপাদনে ব্যবহার করা যাইবে অথবা
রিফিউজ ডিরাইভড ফুয়েল (RDF) প্রস্তুতের জন্য যেকোনো উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করিয়া উৎপাদন
করা যাইবে। ইহা ছাড়াও এই সকল বর্জ্য রিফিউজ ডিরাইভড ফুয়েল প্রস্তুতের জন্য ফিড স্টক হিসাবে
ব্যবহার করা যাইবে।
৩। উচ্চ ক্যালরিফিক বর্জ্য সিমেন্ট প্ল্যান্ট বা অনুরূপ অন্য কোনো শিল্প প্রতিষ্ঠানে কো-প্রসেসিং
এর কাজে অথবা স্বতন্ত্র অপারেটরে জ্বালানি উৎপাদনের জন্য ব্যবহার করা যাইবে।
৪। সিটি কর্পোরেশন, পৌরসভা বা যে কোনো স্বতন্ত্র অপারেটর বর্জ্য হইতে জ্বালানি উৎপাদনের
প্রকল্প গ্রহণ করিতে পারিবে।

এই পৃষ্ঠার লেখা
২০৫১২ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১
ছক-১
[বিধি ১০(২), ১১(চ) দ্রষ্টব্য]
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকল্পনা
ক্রমিক কার্যক্রম সূচক একক সময়সীমা
নং (পরিকল্পনা
হইতে)
১। জনসচেতনতা সৃষ্টি বর্জ্য পৃথকীকরণ বিষয়ে জনসচেতনতা % ৩ মাস
সৃষ্টির কাভারেজ (কর্মসূচির আওতায়
আনীত পরিবার)
বর্জ্য সাময়িক স্তুপীকরণ পদ্ধতি বিষয়ে % ৪ মাস
এলাকাবাসী বা প্রতিষ্ঠানের মাঝে
জনসচেতনতার কাভারেজ
বর্জ্য পরিবেশসম্মত পরিবহন বিষয়ে সংখ্যা ৪ মাস
সংগ্রহকারীদের মাঝে প্রশিক্ষণ কাভারেজ
পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনায় সংখ্যা ৩ মাস
মাইকযোগে প্রচার
পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনায় মিডিয়ায় সংখ্যা ৬ মাস
প্রচারণা
২। নিয়মিত পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায় % ৬ মাস
অভিযান পরিচালনা ওয়ার্ড/ইউপি কাভারেজ
৩। ভৌত সুবিধাদি প্রদান শ্রেণিভিত্তিক পৃথক বর্জ্য বিন সরবরাহ সংখ্যা ৬ মাস
৪। পুনব্যবহার্য পণ্যের পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের স্থাপিত বিক্রয় কেন্দ্র সংখ্যা ১ বৎসর
বিক্রয় কেন্দ্র
৫। ভাংগারি ব্যবসায়ী বা ওয়ার্ডভিত্তিক প্রণীত তালিকা % ৬ মাস
সংগ্রহকারীদের
তালিকা প্রেরণ
৬। প্রণীত তালিকা স্থাপিত মার্কেট সংযোগ সংখ্যা ৮ মাস
পুনঃচক্রায়ন
প্রতিষ্ঠানে সরবরাহ
৭। পুনঃচক্রায়ন উদ্যোক্তাদের মাঝে সচেতনতা সৃষ্টির সংখ্যা ১ বৎসর
কারখানা প্রতিষ্ঠায় কাভারেজ
উৎসাহ প্রদান
প্রদত্ত পুরস্কার
প্রদত্ত আর্থিক বা কারিগরী সহায়তা

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১ ২০৫১৩
ক্রমিক কার্যক্রম সূচক একক সময়সীমা
নং (পরিকল্পনা
হইতে)
৮। কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কাভারেজ সংখ্যা ৮ মাস
অধিদপ্তর এর
সহায়তায় অর্গানিক
কম্পোস্টিং বিষয়ে
প্রশিক্ষণ প্রদান
৯। প্রতি মাসে পরিচালিত মোবাইল কোর্ট সংখ্যা চলমান বিধিমালা বাস্তবায়নে
মোবাইল কোর্ট
পরিচালনা
১০। কঠিন বর্জ্য দূষণ নিষ্পত্তিকৃত অভিযোগ % ৬ মাস
সংক্রান্ত অভিযোগ
নিষ্পত্তি

এই পৃষ্ঠার লেখা
২০৫১৪ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১
ছক-২
[বিধি ১৩ (১) দ্রষ্টব্য]
কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন
প্রতিবেদন নম্বর— তারিখ :
(১) প্রতিষ্ঠানের বিবরণ
১.১ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাম :
১.২ মোট জনসংখ্যা :
১.৩ ডাক যোগাযোগের ঠিকানা :
১.৪ কনজার্ভেন্সির দায়িত্বে নিয়োজিত প্রধান কর্মকর্তার নাম :
১.৫ ফোন নম্বর :
১.৬ ইমেইল ও ঠিকানা :
(২) দৈনিক সৃজিত গড় কঠিন বর্জ্যের পরিমাণ : (টন)
২.১ বাৎসরিক কঠিন বর্জ্যের পরিমাণ : (টন)
২.২ বিধিবদ্ধ পদ্ধতিতে সংগৃহীত বাৎসরিক কঠিন বর্জ্যের পরিমাণ : (টন)
২.৩ অনুনোমোদিত স্থানে স্তুপীকৃত কঠিন বর্জ্যের পরিমাণ (বাৎসরিক) : (টন)
২.৪ অসংগৃহীত কঠিন বর্জ্যের পরিমাণ (বাৎসরিক) : (টন)
২.৫ ঝুঁকিপূর্ণ শিল্প বর্জ্য সংগ্রহের পরিমাণ (বাৎসরিক) : (টন)
২.৬ বাৎসরিক বর্জ্য প্রক্রিয়াকরণের পরিমাণ (সরকারি/বেসরকারি উদ্যোগে)
(অ) জৈবিক বর্জ্য প্রক্রিয়াকরণ/কম্পোস্টিং : (টন)
(আ) অজৈবিক অপচনযোগ্য বর্জ্য পুনর্ব্যবহারোপযোগীকরণ : (টন)
(ই) বর্জ্য ইনসিনারেশন : (টন)
(ঈ) উন্মুক্ত অবস্থায় বর্জ্য পোড়ানো : (টন)
(উ) বর্জ্য ল্যান্ডফিলের পরিমাণ : (টন)
২.৭ ল্যান্ডফিলের প্রকার:
(অ) Unmanaged Shallow/Deep : (টন)
(আ) Managed Anaerobic/Semi-anaerobic : (টন)
(ই) Uncategorized solid waste disposal sites : (টন)

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১ ২০৫১৫
২.৮ ল্যান্ডফিলের অন্যান্য তথ্যাদি
(অ) ল্যান্ডফিল স্থানের সংখ্যা (Number of sites) :
(আ) মোট আয়তন :
(ই) বর্জ্য ওজন করিবার সেতু সুবিধা (Weigh bridge facility) :
রহিয়াছে কি না
(ঈ) ল্যান্ডফিল এলাকার সীমানা প্রাচীর রহিয়াছে কিনা :
(উ) ল্যান্ডফিল স্থান আলোকিতকরণের ব্যবস্থা রহিয়াছে কিনা :
(ঊ) বুলডোজার, কম্প্যাক্টর এবং অনুরূপ অন্যান্য ধরনের যন্ত্রপাতি :
থাকিলে উহার নাম
(ঋ) ল্যান্ডফিল সাইটে নিয়োজিত জনবল সংখ্যা :
(এ) ল্যান্ডফিল সাইটে পর্যাপ্তভাবে আচ্ছাদিতকরণের ব্যবস্থা
রহিয়াছে কিনা :
(ঐ) ল্যান্ডফিল ভরাটস্থল হইতে গ্যাস নিয়ন্ত্রণের ব্যবস্থা
রহিয়াছে কিনা :
(ও) চোয়ানি সংগ্রহের ব্যবস্থা রহিয়াছে কিনা :
(৩) মজুদকরণ সুবিধা :
৩.১ বর্জ্য সংগ্রহকরণের আয়তন :
৩.২ বাড়ির সংখ্যা :
৩.৩ বাড়ি বাড়ি সংগ্রহ পদ্ধতি অনুসরণের ক্ষেত্রে
উহার জন্য কোনো বেসরকারি সংগঠন বা অন্য
কাউকে নিয়োগ করা হইয়া থাকিলে উহার বিবরণ :
৩.৪ বর্জ্যাধার (Bins) :
প্রকার আকার সংখ্যা
(অ) সিমেন্ট কংক্রিট নির্মিত-ধারণ ক্ষমতা :
(আ) ট্রলি-ধারণ ক্ষমতা :
(ই) কন্টেইনার (কি কি ধরনের বর্জ্য বা স্টিকারসহ) এর ধারণ ক্ষমতা :
(ঈ) ডাম্পার প্লেসার (Dumper placer) যন্ত্র :
(উ) অন্যান্য (নাম উল্লেখ করুন)যন্ত্র :
৩.৫ সকল আধার ও সংগ্রহস্থল হইতে প্রতিদিন বর্জ্য লইয়া যাওয়া হয় কিনা:
৩.৬ আধার হইতে বর্জ্য কায়িকভাবে নাকি যান্ত্রিক উপায়ে উত্তোলন করা হয়:

এই পৃষ্ঠার লেখা
২০৫১৬ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১
(৪) বর্জ্য পরিবহণ
ধরন বিদ্যমান সংখ্যা প্রকৃত প্রয়োজন
(অ) ট্রাক (Truck):
(আ) ট্রাক টিপার (Truck Tipper):
(ই) ট্রাক্টর ট্রেলার (Tractor Trailer):
(ঈ) রিফিউজ কালেক্টর (Refuse Collector):
(উ) ডাম্পার প্লেসার (Dumper Placer):
(ঊ) রিক্সা ভ্যান:
(ঋ) অন্যান্য (যদি থাকে):
(৫) কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি সাধনে কোনো প্রস্তাব থাকিলে উহা বিবৃত করুন:
(৬) কোনো বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের দায়িত্ব প্রদানের প্রয়াস
নেওয়া হইয়া থাকিলে উহার বিবরণ:
ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রযুক্তির নাম প্রক্রিয়াকরণের সময় ও পরিমাণ নাম ও ঠিকানা
(৭) নিম্নোক্ত কার্যাদি স্বাস্থ্যসম্মত উপায়ে সম্পাদন নিশ্চিতকরণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ
(প্রয়োজনে অতিরিক্ত কাগজ ব্যবহার করা যাইবে)—
(অ) দুগ্ধ খামার:
(আ) পশু জবেহ:
(ই) নির্মাণ-ভাঙন বর্জ্য:
(ঈ) পার্ক, হাঁটার পথ, ইত্যাদি জবর দখল:
(৮) বস্তি:
৮.১ মোট বস্তির সংখ্যা :
৮.২ স্যানিটারী ব্যবস্থা (Sanitation Facility) সম্পন্ন বস্তির সংখ্যা :
(৯) মোবাইল কোর্ট পরিচালনা করা হইয়া থাকিলে:
মোট মামলার সংখ্যা দোষী সাব্যস্ত আসামীর সংখ্যা আদায়কৃত জরিমানার কারাদন্ডে দন্ডিত
পরিমাণ আসামীর সংখ্যা

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১ ২০৫১৭
(১০) চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা
(অ) সরকারি হাসপাতাল বা ক্লিনিক বা স্বাস্থ্য কেন্দ্র সংখ্যা:
(আ) সিটি কর্পোরেশন বা পৌরসভার হাসপাতাল বা ক্লিনিক সংখ্যা:
(ই) বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক সংখ্যা:
(ঈ) সকল হাসপাতাল বা ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রের ক্ষেত্রে চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও
প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ এর বিধানাবলি যথাযথভাবে অনুসরণ করা হয়
কিনা:
(উ) চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ এর বিধানাবলি
অনুসরণে কোনো অসুবিধা হইয়া থাকিলে উহার বিবরণ :
স্বাক্ষর ও তারিখ
নাম ও পদবি সম্বলিত সীল মোহর।

এই পৃষ্ঠার লেখা
২০৫১৮ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ডিসেম্বর ২৩, ২০২১
ছক ৩
[বিধি ১৪ (১) দ্রষ্টব্য]
কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দুর্ঘটনার প্রতিবেদন
তারিখ :
বরাবর
মহাপরিচালক
পরিবেশ অধিদপ্তর
দুর্ঘটনার প্রতিবেদন নম্বর-—
১। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাম :
২। জেলার নাম :
৩। দুর্ঘটনার তারিখ, স্থান ও সময় :
৪। দুর্ঘটনা সংঘটনের (ঘটনাক্রম) প্রাক্কালে ঘটনা পরম্পরা :
৫। মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর দুর্ঘটনার প্রভাব :
৬। দুর্ঘটনা পরবর্তী গৃহীত জরুরি পদক্ষেপ :
৭। দুর্ঘটনা প্রশমনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ :
৮। ভবিষ্যতে দুর্ঘটনা পরিহারের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ :
স্বাক্ষর এবং পূণর্ নাম
ও
পদবি সম্বলিত সীল মোহর
নোট: উপরি-উল্লিখিত কোনো তথ্য এই ছকে ধারণ করা সম্ভব না হইলে উহা পৃথক কাগজে লিপিবদ্ধ
বা মুদ্রিত করিয়া ইহার সহিত সংযোজন করিয়া দিতে হইবে।
রাষ্ট্রপতি আদেশক্রমে
মোঃ মোস্তফা কামাল
সচিব।
মোহাম্মদ ইসমাইল হোসেন (উপসচিব), উপপরিচালক, বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, তেজগাঁও, ঢাকা কর্তৃক মুদ্রিত।
মাকসুদা বেগম সিদ্দীকা, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও,
ঢাকা কর্তৃক প্রকাশিত। website: www.bgpress.gov.bd
তথ্যসূত্র: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস, আর, ও, নং ৩৫৬-আইন/২০২১, তারিখ ৯ ডিসেম্বর ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৩ ডিসেম্বর ২০২১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।