RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৬

স্থানীয় সরকার কর্তৃপক্ষ ও অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক কাজের স্বীকৃতি

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১

(১) সরকার, জাতীয় সমন্বয় কমিটির সহিত পরামর্শক্রমে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা তথা পরিবেশ ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য স্থানীয় সরকার কর্তৃপক্ষের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে প্রতি বৎসর প্রশংসনীয় বা অনুকরণীয় কাজের স্বীকৃতি প্রদানের জন্য পদক্ষেপ গ্রহণ করিবে।

(২) সরকার উপ-বিধি (১) এ উল্লিখিত প্রশংসনীয় বা অনুকরণীয় কাজের স্বীকৃতি প্রদানের শর্তাবলি নির্ধারণসহ এতদসংক্রান্ত একটি পৃথক নির্দেশিকা প্রণয়ন করিবে।

তথ্যসূত্র: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস, আর, ও, নং ৩৫৬-আইন/২০২১, তারিখ ৯ ডিসেম্বর ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৩ ডিসেম্বর ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ১২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।