RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
বিধি১০

লাইসেন্সকৃত মালগুদাম বা কারখানার নাম পরিবর্তন

অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪

(১) কোন লাইসেন্সকৃত মালগুদাম বা কারখানার নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে লাইসেন্সধারী কর্তৃক নিম্নলিখিত কাগজপত্রসহ নিজ প্রতিষ্ঠানের প্যাডে অথবা সাদা কাগজে মহাপরিচালকের নিকট আবেদন করিতে — হইবে, যথা ঃ

(ক) সরকার কর্তৃক নির্ধারিত খাতে সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে ১০০ (একশত) টাকা জমা প্রদান সংক্রান্ত ট্রেজারি চালানের মূল কপি;

(খ) লাইসেন্সকৃত মালগুদাম বা কারখানার মালিকানা এবং অবস্থান অপরিবর্তিত থাকা সম্পর্কে সাদা কাগজে ঘোষণাপত্র;

(গ) লাইসেন্সকৃত মালগুদাম বা কারখানা উহার পূর্ববর্তী নামে কোন মামলা বা অভিযোগে অভিযুক্ত নয় মর্মে নিজ প্রতিষ্ঠানের প্যাডে অথবা সাদা কাগজে ঘোষণাপত্র।

(২) উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে মহাপরিচালক বিদ্যমান লাইসেন্সে উল্লিখিত মালগুদাম বা কারখানার নাম পরিবর্তনপূর্বক আবেদনকারী বরাবর একটি সংশোধিত লাইসেন্স প্রদান করিবেন। —

তথ্যসূত্র: অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪ — এস, আর, ও নং ২৩০-আইন/২০১৪, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৪; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৮ সেপ্টেম্বর ২০১৪, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।