RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
বিধি২০

মহাপরিচালক কর্তৃক মামলা দায়ের

অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪

আইনের ধারা ৭ অনুযায়ী মহাপরিচালকের নিকট হইতে ছাড়পত্র গ্রহণ না করিলে কিংবা ছাড়পত্র গ্রহণ করার পরও অনুমোদিত নক্শা কিংবা ছাড়পত্রে উল্লিখিত শর্ত ভঙ্গ করিয়া কোন বহুতল বা বাণিজ্যিক ভবন নির্মাণ করিলে এবং ধারা ৮ এর উপ-ধারা

(৪) এর অধীন কোন ভবন ব্যবহারোপযোগী নয় মর্মে ঘোষণা করা সত্ত্বেও উহা ব্যবহার করিতে থাকিলে মহাপরিচালক আইনের ধারা ২০ এর অধীন শাস্তি প্রদানের লক্ষ্যে আদালতে মামলা দায়ের করিতে পারিবেন। —

তথ্যসূত্র: অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪ — এস, আর, ও নং ২৩০-আইন/২০১৪, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৪; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৮ সেপ্টেম্বর ২০১৪, গেজেট PDF-এর পৃষ্ঠা ১১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩-এর ধারা: ধারা ৭ · ধারা ২০