RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
বিধি৫

লাইসেন্সের জন্য আবেদন পদ্ধতি

অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪

(১) লাইসেন্স প্রাপ্তির জন্য কোন ব্যক্তিকে দ্বিতীয় তফসিলে উল্লিখিত ফরমে মহাপরিচালকের নিকট আবেদন করিতে হইবে।

(২) উপ-বিধি (১) এর অধীন আবেদনের ক্ষেত্রে আবেদন ফরমের ফিস বাবদ ১০০ (একশত) টাকা ট্রেজারী চালানের মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত খাতে জমা করিয়া আবেদন ফরমের নির্ধারিত স্থানে চালান নম্বর ও তারিখ উল্লেখপূর্বক চালানের মূল কপি এবং নক্শাসহ আবেদন ফরমে উল্লিখিত অন্যান্য কাগজপত্রের সত্যায়িত কপি আবেদন ফরমের সহিত যুক্ত করিতে হইবে। —

তথ্যসূত্র: অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪ — এস, আর, ও নং ২৩০-আইন/২০১৪, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৪; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৮ সেপ্টেম্বর ২০১৪, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।