RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
বিধি১৫

বিদ্যমান লাইসেন্স ফিস পুনঃনির্ধারণ

অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪

বিদ্যমান মালগুদাম বা কারখানার লাইসেন্স ফিস বিধি ১৪ অনুযায়ী পুনঃ নির্ধারণ করিতে হইবে ঃ

তবে শর্ত থাকে যে, এই বিধিমালা কার্যকর হইবার অর্থ বৎসর হইতেই উহা নির্ধারিত হইবে যাহা পরবর্তী অর্থ বৎসরে বকেয়াসহ আদায়যোগ্য হইবে এবং বিধি ১৪ অনুযায়ী নির্ধারিত ফিসের পরিমাণ বিদ্যমান লাইসেন্স ফিস অপেক্ষা কম হইলে বিদ্যমান লাইসেন্স ফিসই মোট লাইসেন্স ফিস হিসাবে নির্ধারিত হইবে। —

তথ্যসূত্র: অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪ — এস, আর, ও নং ২৩০-আইন/২০১৪, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৪; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৮ সেপ্টেম্বর ২০১৪, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।