ডুপ্লিকেট লাইসেন্স
(১) আইনের ধারা ৪ এর উপ-ধারা (১১) অনুসারে ডুপ্লিকেট লাইসেন্সের জন্য লাইসেন্সধারী কর্তৃক সরকারের নির্ধারিত খাতে সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে ১০০ (একশত) টাকা জমা দিয়ে চালানের মূল কপি এবং লাইসেন্স হারাইয়া যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার জিডির সত্যায়িত ফটোকপিসহ নিজ প্রতিষ্ঠানের প্যাডে অথবা সাদা কাগজে মহাপরিচালকের নিকট আবেদন করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে মহাপরিচালক আবেদকারী বরাবর একটি ডুপ্লিকেট লাইসেন্স সরবরাহ করিবেন। —
তথ্যসূত্র: অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪ — এস, আর, ও নং ২৩০-আইন/২০১৪, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৪; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৮ সেপ্টেম্বর ২০১৪, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩-এর ধারা: ধারা ৪