RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি২৯

আপিল কর্তৃপক্ষ কর্তৃক অনুসরণীয় পদ্ধতি

পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩

(১) আপিল কর্তৃপক্ষ আপিলের আবেদনের উপর শুনানী গ্রহণের জন্য দিন ধার্য করিয়া সংশ্লিষ্ট সকলকে নোটিশ প্রদান করিবে।

(২) আপিল কর্তৃপক্ষ আপিল শুনানীর সুবিধার্থে উভয় পক্ষকে সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রতিবেদন দাখিল করিবার জন্য আদেশ প্রদান করিতে পারিবে।

(৩) আপিলের কোনো আবেদন পাইবার পর আপিল কর্তৃপক্ষ আবেদনের সহিত দাখিলকৃত সংশ্লিষ্ট কাগজাদি, লিখিত বিবরণ এবং প্রয়োজনে মৌখিকভাবে সাক্ষ্য গ্রহণপূর্বক সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করিয়া আবেদনটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবে।

(৪) শুনানী গ্রহণক্রমে আপিল কর্তৃপক্ষ আপিল দায়েরের ৯০ (নব্বই) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট নোটিশ, আদেশ বা নির্দেশ দ্বারা গৃহীত সিদ্ধান্ত বাতিল, পরিবর্তন বা সংশোধন করিয়া তদ্বিবেচনায় উপযুক্ত সিদ্ধান্ত প্রদান করিতে পারিবে।

তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।