RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৩৮

পরিবেশ পরামর্শক বা বিশেষজ্ঞ তালিকাভুক্তি বাতিলকরণ, হালনাগাদকরণ, ইত্যাদি

পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩

(১) কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা ত্রুটিপূর্ণ, অসত্য বা অসম্পূর্ণ তথ্য প্রদান করিয়া তালিকাভুক্তির জন্য আবেদন করিলে বা কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের মালিক বা উদ্যোক্তার নিকট হইতে অনৈতিক সুবিধা গ্রহণ করিলে মহাপরিচালক সংশ্লিষ্ট পরিবেশ পরামর্শক বা বিশেষজ্ঞকে শুনানীর যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া তালিকা হইতে বাদ প্রদান করিবেন।

(২) তালিকাভুক্তি হইতে বাদ পড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে মহাপরিচালক সংশ্লিষ্ট কমিটির সুপারিশ সাপেক্ষে পুনরায় তালিকাভুক্ত করিতে পারিবেন।

(৩) মহাপরিচালক, সময় সময়, পরিবেশ পরামর্শক বা বিশেষজ্ঞের তালিকা হালনাগাদ করিবেন।

তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ২০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।