বিধি৩৬
পরিবেশগত ক্ষতি নিরূপণ ও ক্ষতিপূরণ আদায়
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩
(১) আইনের ধারা ৭ এর অধীন কার্যক্রম গ্রহণের অতিরিক্ত হিসাবে দূষণ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত দায়ী ব্যক্তি, শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের কার্যক্রম স্থগিত করা যাইবে।
(২) ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করিতে ব্যর্থ হইলে সংশ্লিষ্ট ব্যক্তি, শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অনুকূলে প্রদত্ত অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশগত ছাড়পত্র স্থগিত, বাতিল করা যাইবে বা নবায়ন করা যাইবে না।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা: ধারা ৭