জেনারেটরের শব্দদূষণ নিয়ন্ত্রণ
(১) আবাসিক, বাণিজ্যিক, মিশ্র, শিল্প ও নীরব এলাকার সকল জেনারেটর ব্যবহারকারীকে সকল সময় জেনারেটর হইতে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করিতে হইবে।
(২) জেনারেটরের শব্দের মাত্রা নিয়ন্ত্রণে শাব্দিক প্রতিবন্ধক (acoustic enclosures), কম্পণ আইসোলেশন (vibration isolation), এক্সস্ট (Exhaust) ও বায়ু চলাচলের জন্য সাইলেন্সার বা মাফলার, শব্দ-শোষণকারী উপকরণ ব্যবহার এবং শব্দদূষণ কমাতে সঠিকভাবে স্থাপন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে শব্দের মাত্রা নিয়ন্ত্রণ করিতে হইবে।
(৩) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, জেনারেটরের শব্দের মানমাত্রা নির্ধারণ করিতে পারিবে।
তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।