RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — তফসিল

সরকারি গেজেটের পৃষ্ঠা (PDF পৃষ্ঠা ১০–১৫)। মূল PDF

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ তফসিল — পৃষ্ঠা ১০
PDF পৃষ্ঠা ১০
এই পৃষ্ঠার লেখা

১২৫৬৮ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ২৪, ২০২৫

তফসিল-১

এলাকাভিত্তিক শব্দের মানমাত্রা

[বিধি ৪ এর উপ-বিধি (২) দ্রষ্টব্য]

ক্রমিক এলাকার শ্রেণি মানমাত্রা ডেসিবল dB(A) Leq* এককে

নং

দিবা রাত্রি

১। নীরব এলাকা ৫০ ৪০

২। আবাসিক এলাকা ৫৫ ৪৫

৩। মিশ্র এলাকা ৬০ ৫০

৪। বাণিজ্যিক এলাকা ৭০ ৬০

৫। শিল্প এলাকা ৭৫ ৭০

ব্যাখ্যা।— (ক) ভোর ৬টা হইতে রাত্রি ৯টা পর্যন্ত ব্যাপ্ত সময় দিবাকালীন সময় হিসাবে

চিহ্নিত।

(খ) রাত্রি ৯টা হইতে ভোর ৬টা পর্যন্ত ব্যাপ্ত সময় রাত্রিকালীন সময় হিসাবে

চিহ্নিত।

*dB(A)Leq দ্বারা মানুষের শ্রবণীন্দ্রিয়ের সহিত সম্পর্কিত নির্দিষ্ট

সময়ব্যাপী শব্দের গড় মাত্রাকে বুঝাইবে (time weighted average)

যাহা ডেসিবল অ-স্কেলে নির্দেশিত।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ তফসিল — পৃষ্ঠা ১১
PDF পৃষ্ঠা ১১
এই পৃষ্ঠার লেখা

বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ২৪, ২০২৫ ১২৫৬৯

তফসিল-২

মোটরযান বা যান্ত্রিক নৌযানজনিত শব্দের অনুমোদিত মানমাত্রা

[বিধি ৪ এর উপ-বিধি (৩) দ্রষ্টব্য]

ক্রমিক যানবাহনের মানমাত্রা মন্তব্য

নং শ্রেণি ডেসিবল

dB(A) এককে

১। *মোটরযান ৮৫ নির্গমন নল (silencer pipe) হইতে সরাসরি ৭.৫

(সকল মিটার দূরত্বে পরিমাপকৃত।

প্রকার)

১০০ নির্গমন নল (silencer pipe) হইতে সরাসরি ০.৫

মিটার দূরত্বে ৪৫ ডিগ্রি কৌণিক রেখায় পরিমাপকৃত।

২। আভ্যন্তরীণ ৮৫ স্থির অবস্থায় ভারশূন্য সর্বোচ্চ ঘূর্ণন বেগের দুই-

জলপথে তৃতীয়াংশ নৌযান হইতে ৭.৫ মিটার দূরত্বে

পরিমাপকৃত।

১০০ একই অবস্থায় ০.৫ মিটার দূরত্বে পরিমাপকৃত।

ব্যাখ্যা।—পরিমাপকালে মোটরযানটি স্থির অবস্থায় থাকিবে এবং ইহার ইঞ্জিনের শর্তাদি

নিম্নরূপ হইবে, যথা:—

(ক) ডিজেল ইঞ্জিন-সর্বোচ্চ ঘূর্ণনবেগের দুই-তৃতীয়াংশে ভারশূন্য ত্বরণ;

(খ) গ্যাসোলিন/সিএনজি চালিত ইঞ্জিন-সর্বোচ্চ ঘূর্ণনবেগের দুই-তৃতীয়াংশে

ভারশূন্য ত্বরণ;

(গ) মোটর সাইকেলে-সর্বোচ্চ ঘূর্ণনবেগ ৫০০০ rpm অধিক হইলে উহার দুই-

তৃতীয়াংশ এবং সর্বোচ্চ ঘূর্ণনবেগ ৫০০০ rpm এর নিম্নে হইলে উহার তিন-

চতুর্থাংশ।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ তফসিল — পৃষ্ঠা ১২
PDF পৃষ্ঠা ১২
এই পৃষ্ঠার লেখা

১২৫৭০ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ২৪, ২০২৫

তফসিল-৩

মোটরযান বা যান্ত্রিক নৌযানজনিত হর্নের অনুমোদিত মানমাত্রা

[বিধি ৪ এর উপ-বিধি (৩) ও বিধি ৬ এর উপ-বিধি (১) দ্রষ্টব্য]

ক্রমিক মানমাত্রা মন্তব্য যানবাহনের শ্রেণি

নং ডেসিবল dB(A)

এককে

১। দুই বা তিন চাকার হালকা যান ৮৫

২। অন্যান্য হালকা যান (কার, মাইক্রোবাস, ৮৫

পিক আপ ভ্যান ইত্যাদি) উৎস হইতে ১.৫

মিটার দূরে

৩। মাঝারি যান (মিনি বাস, মাঝারি ট্রাক, ৯০

পরিমাপকৃত

মাঝারি কাভার্ড ভ্যান ইত্যাদি)

৪। ভারী যান (বাস, ট্রাক, ক্যাভার্ড ভ্যান, লরি ১০০

ইত্যাদি

৫ নৌযান ১০০

শর্তাবলি:

ক) নীরব এলাকায় হর্ন বাজানো যাইবে না।

খ) আবাসিক এলাকায় রাতের বেলায় (রাত ০৯ ঘটিকা হইতে সকাল ৬ ঘটিকা পর্যন্ত) হর্ন

বাজানো যাইবে না।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ তফসিল — পৃষ্ঠা ১৩
PDF পৃষ্ঠা ১৩
এই পৃষ্ঠার লেখা

বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ২৪, ২০২৫ ১২৫৭১

তফসিল-৪

শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি ব্যবহারের অনুমোদনকারী কর্তৃপক্ষ

[বিধি ২(ছ) দ্রষ্টব্য]

ক) গ্রাম এলাকায় [(চ) তে বর্ণিত ক্ষেত্র : ইউএনও বা তৎকর্তৃক ক্ষমতা প্রদত্ত কর্মকর্তা

ব্যতীত]

(খ) পৌর এলাকায়-[(চ) তে বর্ণিত ক্ষেত্র : ইউএনও বা তৎকর্তৃক ক্ষমতা প্রদত্ত কর্মকর্তা

ব্যতীত]

(গ) উপজেলা এলাকায়-[(চ) তে বর্ণিত : ইউএনও বা তৎকর্তৃক ক্ষমতা প্রদত্ত কর্মকর্তা

ক্ষেত্র ব্যতীত]

(ঘ) জেলা সদর এলাকায়-[(চ) তে বর্ণিত : জেলা প্রশাসক বা তৎকর্তৃক ক্ষমতা প্রদত্ত

ক্ষেত্র ব্যতীত] কর্মকর্তা

(ঙ) সিটি কর্পোরেশন এলাকায়-[(চ) তে : পুলিশ কমিশনার বা তৎকর্তৃক ক্ষমতা প্রদত্ত

বর্ণিত ক্ষেত্র ব্যতীত] কোনো কর্মকর্তা

(চ) যেকোনো এলাকায় রাজনৈতিক

সভার ও মেলার ক্ষেত্রে—

(১) মেট্রোপলিটন এলাকায় : পুলিশ কমিশনার বা তৎকর্তৃক ক্ষমতা প্রদত্ত

কোনো কর্মকর্তা

(২) অন্যান্য এলাকায় : জেলা প্রশাসক বা তৎকর্তৃক ক্ষমতা প্রদত্ত কোনো

কর্মকর্তা

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ তফসিল — পৃষ্ঠা ১৪
PDF পৃষ্ঠা ১৪
এই পৃষ্ঠার লেখা

১২৫৭২ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ২৪, ২০২৫

তফসিল-৫

ফরম-১

শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি ব্যবহারের জন্য আবেদনপত্রের ফরম

[বিধি ৭ এর উপ-বিধি (২) দ্রষ্টব্য]

(ক) আবেদনকারীর পূর্ণ নাম :

(খ) বর্তমান ঠিকানা :

(গ) মোবাইল নাম্বার :

(ঘ) NID নাম্বার :

(ঙ) শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতির নাম

ও ব্যবহারের উদ্দেশ্য :

(চ) শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতির :

সংখ্যা

(ছ) ব্যবহারের স্থানের বিবরণ, তারিখ ও সময় :

(জ) ব্যবহারের জন্য নিজস্ব না হইলে সংশ্লিষ্ট :

মালিকের নিকট হইতে ব্যবহারের অনুমতিপত্র

(ঝ) ব্যবহারের স্থানের ১০০ মিটারের মধ্যে :

আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল

বা কোনো নীরব এলাকার তথ্য (যদি থাকে)

উপরে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সঠিক।

(আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই ও তারিখ)

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ তফসিল — পৃষ্ঠা ১৫
PDF পৃষ্ঠা ১৫
এই পৃষ্ঠার লেখা

বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ২৪, ২০২৫ ১২৫৭৩

ফরম-২

শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি ব্যবহারের অনুমতিপত্র

[বিধি ৭ এর উপ-বিধি (৩) দ্রষ্টব্য]

এতদ্বারা নিম্নবর্ণিত ব্যক্তি/প্রতিষ্ঠানকে নিম্নবর্ণিত উদ্দেশ্যে, স্থানে, তারিখে এবং সময়ে শব্দের

মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি প্রদান করা হইল:—

১। অনুমতিপ্রাপ্ত ব্যক্তি/ প্রতিষ্ঠানের নাম:-----------------------------

২। অনুমিতপ্রাপ্ত ব্যক্তি প্রতিষ্ঠানের ঠিকানা:--------------------------

৩। অনুমতির স্থানের বিবরণ:

৪। অনুমতির উদ্দেশ্য:

৫। অনুমতির তারিখ:

৬। অনুমতির সময়:..................হইতে..........................পর্যন্ত।

৭। অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতির নাম এবং সংখ্যা:

৮। উক্ত অনুষ্ঠান/সভার প্রচার কাজে..................তাং হইতে..................তাং পর্যন্ত

দৈনিক........ঘন্টা......টি মাইক/শব্দ বর্ধক যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি প্রদান করা

হইল।

(অনুমতি প্রদানকারী কর্তৃপক্ষের স্বাক্ষর)

নাম:.............................

পদবি/সীল:.....................

তারিখ:............................

রাষ্ট্রপতির আদেশক্রমে

ড. ফারহিনা আহমেদ

সচিব।

মোহাম্মদ আবু ইউসুফ, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, তেজগাঁও, ঢাকা কর্তৃক মুদ্রিত।

মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও,

ঢাকা কর্তৃক প্রকাশিত। website: www.bgpress.gov.bd

তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।