কারখানার অভ্যন্তরে বা যন্ত্রপাতির নিকটে কর্মরত ব্যক্তিদের জন্য নিরাপত্তা ব্যবস্থা
(১) যদি কোনো কারখানা পরিচালনা বা কারখানাস্থ যন্ত্রপাতি ব্যবহারের কারণে সর্বদা এমন শব্দের সৃষ্টি বা উদ্ভব হয় যাহা শব্দের মানমাত্রা অতিক্রম করে তাহা হইলে উক্ত কারখানায় কর্মরত বা আগত ব্যক্তিবর্গের শব্দ দূষণজনিত ক্ষতি প্রতিরোধ করিবার বা কমানোর উদ্দেশ্যে উক্ত কারখানা বা যন্ত্রপাতির মালিক বা দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।
(২) এই বিধিমালার বিধানাবলি সাপেক্ষে, ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা উক্ত কারখানা বা যন্ত্রপাতির মালিক বা দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে সাধারণ বা বিশেষ নির্দেশ প্রদান করিতে পারিবেন এবং এইরূপ নির্দেশ পালনে উক্ত ব্যক্তি বাধ্য থাকিবেন।
(৩) কোনো কারখানার কার্যক্রম বা কারখানাস্থ যন্ত্রপাতি সৃষ্ট মানমাত্রা বহির্ভূত উচ্চ শব্দের কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকিলে আইনের ধারা ৭ ও ৮ এবং ধারা ৮ এর অধীন জারীকৃত বিধিমালার বিধানাবলি প্রযোজ্য হইবে।
তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা: ধারা ৭