RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৪

শব্দের মানমাত্রা নির্ধারণ ও নিয়ন্ত্রণ

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫

(১) এই বিধিমালার তফসিল ১, ২ এবং ৩ এ উল্লিখিত মানমাত্রা হইবে বিভিন্ন ক্ষেত্রের জন্য শব্দের নির্ধারিত সর্বোচ্চ মানমাত্রা।

(২) তফসিল ১ এ উল্লিখিত মানমাত্রা হইবে প্রত্যেক এলাকার জন্য হর্ন ব্যতীত শব্দ উৎপাদন ও নিঃসরণকারী সকল উৎসের জন্য শব্দের সর্বোচ্চ মানমাত্রা।

(৩) তফসিল ২ এ উল্লিখিত মানমাত্রা হইবে মোটরযান বা যান্ত্রিক নৌযান হইতে উৎপন্ন শব্দের অনুমোদিত মানমাত্রা।

(৪) তফসিল ৩ এ উল্লিখিত মানমাত্রা হইবে হর্নের জন্য অনুমোদিত শব্দের মানমাত্রা।

(৫) বিধি ৭ অনুসারে অনুমতিপ্রাপ্ত না হইলে, কোনো ব্যক্তি তফসিল ১, ২ ও ৩ এ উল্লিখিত শব্দের সর্বোচ্চ মানমাত্রা অতিক্রম করিতে পারিবে না।

(৬) শব্দদূষণ নিয়ন্ত্রণকল্পে প্রতিটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, নগর উন্নয়ন কর্তৃপক্ষ, এই বিধিমালায় উল্লিখিত অন্যান্য কর্তৃপক্ষসমূহ বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে যাহাতে মোটরযান, নৌযান, হর্ন, আতশবাজি, পটকা, জেনারেটর বা উচ্চ শব্দ উৎপন্নকারী কোনো যন্ত্রপাতি বা কর্মকাণ্ড শব্দের সর্বোচ্চ মানমাত্রা অতিক্রম করিতে না পারে।

(৭) শব্দের মানমাত্রা প্রতিপালন নিশ্চিত করিতে ও শব্দদূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ নিয়মিত তদারকি ও প্রয়োজনে সংশ্লিষ্ট স্থানে প্রবেশ করিয়া শব্দের মানমাত্রা পরিমাপসহ অভিযান পরিচালনা করিবেন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইন ও এই বিধিমালার অধীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।

তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-১ · তফসিল-২ · তফসিল-৩