RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার আইন · ধারা ১৫ · চতুর্থ অধ্যায় বয়লার নির্মাণ, আমদানি ও রপ্তানি
ধারা১৫

বয়লার নির্মাণ

বয়লার আইন, ২০২২

১৫। (১) কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে ব্যবহারের নিমিত্ত অথবা বিদেশে রপ্তানির জন্য স্থানীয়ভাবে বয়লার নির্মাণ করিতে পারিবেন।

(২) উপ-ধারা (১) এর অধীন বয়লার নির্মাণের জন্য নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন করিতে হইবে, যথা :-

(ক) বিধি ও কোড মোতাবেক বয়লার নির্মাণের উপযুক্ত স্থান, অবকাঠামো, যন্ত্রপাতি ও জনবল থাকিতে হইবে;

(খ) এই আইন, বিধি ও কোড দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করিতে হইবে;

(গ) বিধি দ্বারা নির্ধারিত ফি প্রদান করিতে হইবে;

(ঘ) বয়লার ডিজাইন ও ড্রইং প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, পরিদর্শনকারী প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত হইতে হইবে;

(ঙ) বয়লার নির্মাণের সময় বিভিন্ন ধাপে প্রধান বয়লার পরিদর্শক বা পরিদর্শনকারী প্রতিষ্ঠান কর্তৃক পরিদর্শন ও পরীক্ষণ করিতে হইবে;

(চ) বয়লার নির্মাণের জন্য ঝালাই পরীক্ষণের কার্য তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক সম্পাদিত হইতে হইবে;

(ছ) প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, পরিদর্শনকারী প্রতিষ্ঠান হইতে বয়লার নির্মাণ সংক্রান্ত প্রত্যয়ন গ্রহণ করিতে হইবে; এবং

(জ) কোড অনুযায়ী মানসম্মত মাউন্টিং ও ফিটিংস ব্যবহার করিতে হইবে।

(৩) উপ-ধারা (২) এ বর্ণিত শর্তাবলি প্রতিপালন ব্যতিরেকে বয়লার নির্মাণ করা হইলে বয়লার নিবন্ধন নামঞ্জুর করা যাইবে।

তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ১৫ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই ধারা উল্লেখ করে এমন বিধি (২)