ধারা৩৪
ফি, ইত্যাদি আদায়
বয়লার আইন, ২০২২
৩৪। এই আইনের অধীন আরোপিত ফি, খরচ এবং প্রশাসনিক জরিমানা Public Demands Recovery Act, 1913 (Act No. III of 1913) এর বিধান অনুযায়ী সরকারি দাবি হিসাবে আদায়যোগ্য হইবে।
তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ৩৪ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।