RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার আইন · ধারা ২৮ · ষষ্ঠ অধ্যায় বয়লার পরিদর্শন, বয়লার বন্ধকরণ ও বয়লার দুর্ঘটনা ও ক্ষতিপূরণ, ইত্যাদি
ধারা২৮

বয়লার দুর্ঘটনার প্রতিবেদন ও তদন্ত

বয়লার আইন, ২০২২

২৮। (১) যদি বয়লার সংশ্লিষ্ট কোনো দুর্ঘটনা ঘটে, তাহা হইলে উহার ব্যবহারকারীকে দুর্ঘটনা ঘটিবার পর তাৎক্ষণিকভাবে প্রধান বয়লার পরিদর্শক বা সংশ্লিষ্ট উপ-প্রধান বয়লার পরিদর্শকের নিকট লিখিতভাবে উক্ত দুর্ঘটনার তথ্য বা সংবাদ প্রদান করিতে হইবে।

(২) উক্ত সংবাদ বা তথ্য প্রাপ্তির পর সংশ্লিষ্ট উপ-প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, বয়লার পরিদর্শক ২৪ (চবিবশ) ঘণ্টার মধ্যে সরেজমিনে বয়লারটি পরিদর্শনপূর্বক প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রতিবেদন পেশ করিবেন।

(৩) উপ-ধারা (২) এর উদ্দেশ্য পূরণকল্পে, উপ-প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, বয়লার পরিদর্শক দুর্ঘটনার কারণ, প্রকৃতি বা ব্যাপ্তি সম্পর্কে লিখিতভাবে যে তথ্য জানিতে চাহিবেন সংশ্লিষ্ট ব্যক্তি উহা প্রদান করিতে বাধ্য থাকিবেন।

(৪) উপ-ধারা (২) এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর প্রধান বয়লার পরিদর্শক একটি তদন্ত কমিটি গঠন করিবেন এবং উক্ত কমিটি তদন্তপূর্বক তাহার নিকট সুপারিশ পেশ করিবে।

তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ২৮ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই ধারা উল্লেখ করে এমন বিধি (১)