ধারা১৬
বয়লার আমদানি
বয়লার আইন, ২০২২
১৬। (১) কোনো ব্যক্তি নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের অভ্যন্তরে ব্যবহার অথবা বিক্রয়ের জন্য বয়লার আমদানি করিতে পারিবেন, যথা :-
(ক) আমদানিকৃত বয়লার, বোর্ড কর্তৃক স্বীকৃত কোনো কোড অনুসরণ এবং বোর্ড কর্তৃক স্বীকৃত কোনো পরিদর্শনকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নির্মাণ করিতে হইবে;
(খ) কোডে বর্ণিত ফরমে সংশ্লিষ্ট পরিদর্শনকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ‘‘পরিদর্শন সনদ’’ গ্রহণ করিতে হইবে; এবং
(গ) ইনডেন্টরের মাধ্যমে বয়লার আমদানি করিবার ক্ষেত্রে তালিকাভুক্ত ইনডেন্টরের মাধ্যমে উহা আমদানি করিতে হইবে।
(২) উপ-ধারা (১) এ বর্ণিত শর্তাবলি প্রতিপালন ব্যতিরেকে বয়লার আমদানি করা হইলে বয়লার নিবন্ধন নামঞ্জুর করা যাইবে।
তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ১৬ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।