হোম · নিরাপত্তা · বয়লার আইন · ধারা ৩৫ · অষ্টম অধ্যায় প্রধান বয়লার পরিদর্শক ও কর্মচারী নিয়োগ, ইত্যাদি
ধারা৩৫
প্রধান বয়লার পরিদর্শক এবং অন্যান্য কর্মচারী নিয়োগ
বয়লার আইন, ২০২২
৩৫। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের জন্য অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রধান বয়লার পরিদর্শক, প্রয়োজনীয় সংখ্যক উপ-প্রধান বয়লার পরিদর্শক ও বয়লার পরিদর্শকসহ অন্যান্য কর্মচারী নিয়োগ করিতে পারিবে।
(২) প্রধান বয়লার পরিদর্শক, উপ-প্রধান বয়লার পরিদর্শক ও বয়লার পরিদর্শকসহ কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও চাকরির অন্যান্য শর্তাদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।
তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ৩৫ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।