ধারা৩৬
ধারা ৯ এর বিধান লঙ্ঘনের দণ্ড
বয়লার আইন, ২০২২
৩৬। যদি কোনো ব্যক্তি ধারা ৯ এর উপ-ধারা (১) লঙ্ঘন করিয়া বয়লার পরিচালনা লাইসেন্স ব্যতীত কোনো বয়লার পরিচালনা করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ৩৬ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।