হোম · নিরাপত্তা · বয়লার আইন · ধারা ২৪ · পঞ্চম অধ্যায় বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত
ধারা২৪
বয়লার মেরামত
বয়লার আইন, ২০২২
২৪। কোনো ব্যক্তি নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে তাহার অধীনে ব্যবহৃত বয়লার মেরামত করিতে পারিবেন, যথা:-
(ক) মেরামতের বিষয়ে প্রধান বয়লার পরিদর্শককে লিখিতভাবে অবহিত করিতে হইবে;
(খ) মেরামত কার্যে কোড অনুসরণ করিতে হইবে;
(গ) ধারা ১৪ এর অধীন তালিকাভুক্ত মেরামতকারী কর্তৃক মেরামত কার্য সম্পাদন করিতে হইবে; এবং
(ঘ) মেরামতের সময় বিভিন্ন ধাপে বয়লার পরিদর্শক কর্তৃক পরিদর্শন ও পরীক্ষণ করিতে হইবে।
তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ২৪ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।