ধারা৩৯
ধারা ২১ এর বিধান লঙ্ঘনের দণ্ড
বয়লার আইন, ২০২২
৩৯। যদি কোনো ব্যক্তি ধারা ২১ এ বর্ণিত বিধি-নিষেধ ভঙ্গ করিয়া কোনো বয়লার ব্যবহার করেন বা অন্য কোনো ব্যক্তিকে বয়লার ব্যবহারের অনুমতি প্রদান করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ৩৯ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।