বয়লার স্থাপন
বয়লার পরিদর্শনের পূর্বে নিম্নরূপভাবে বয়লার স্থাপন করিতে হইবে, যথা :—
(ক) বয়লারটি সংশ্লিষ্ট বয়লার রুমে কোড অনুযায়ী স্থাপন করিতে হইবে;
(খ) বয়লারে মানসম্মত ও কোডে বর্ণিত ফিটিংস, মাউন্টিংস ও এক্সেসরিজ যেমন, সেফটি ভালব (safty valve), প্রেসার গেজ (pressure gause), গেজ গ্লাস (gauge glass), চেক ভালব (check valve), ফিড পাম্প (feed pump), ফিড ট্যাংক (feed tank), ওয়াটার সফটনার (water softener), ইকোনোমাইজার (economizer), স্টিম হেডার (steam header) বা ডিস্ট্রিবিউটর (distributor), ইত্যাদি স্থাপন করিতে হইবে;
(গ) বয়লারে পিএন্ডআই ডায়াগ্রাম ও প্ল্যান অব স্টীম পাইপ অনুযায়ী ওয়াটার ও স্টীম পাইপ সংযুক্ত করিতে হইবে;
(ঘ) প্রযোজ্য ক্ষেত্রে বয়লারে পানি পরিশোধন প্ল্যান্ট স্থাপন করিতে হইবে; এবং
(ঙ) বয়লারে পানি ও বৈদ্যুতিক সংযোগ প্রদান করিতে হইবে।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।