বয়লার নির্মাণকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তির যোগ্যতা
বয়লার নির্মাণকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তির জন্য নিম্নরূপ জনবল, যন্ত্রপাতি ও সুবিধাদি থাকিতে হইবে, যথা:—
(ক) ‘ক’ শ্রেণির নির্মাণকারীর বয়লার ড্রইং-ডিজাইন, স্কেচিং (sketching) ও নির্মাণ বিষয়ে দক্ষ স্নাতক ডিগ্রিধারী অন্যূন ২ (দুই) জন যন্ত্রপ্রকৌশলী, ডিপ্লোমা ডিগ্রিধারী ১ (এক) জন যন্ত্রপ্রকৌশলী ও ১ (এক) জন তড়িৎ বা পাওয়ার প্রকৌশলী;
(খ) ‘খ’ শ্রেণির নির্মাণকারীর বয়লার ড্রইং-ডিজাইন, স্কেচিং (sketching) ও নির্মাণ বিষয়ে দক্ষ স্নাতক ডিগ্রিধারী অন্যূন ১ (এক) জন যন্ত্রপ্রকৌশলী, ডিপ্লোমা ডিগ্রিধারী ১ (এক) জন যন্ত্রপ্রকৌশলী ও ১ (এক) জন তড়িৎ বা পাওয়ার প্রকৌশলী;
(গ) ‘ক’ শ্রেণির ক্ষেত্রে প্রয়োজনীয় শক্তি (load bearing capacity) সম্পন্ন ওভারহেড ক্রেন ও হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট;
(ঘ) ‘ক’ ও ‘খ’ উভয় শ্রেণির ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক দক্ষ ফিটার (fitter), ওয়েল্ডার, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, শ্রমিক ও অন্যান্য জনবল; এবং
(ঙ) বোর্ড কর্তৃক অনুমোদিত অর্গানোগ্রাম, নির্ধারিত পরিমাণ জায়গা, অবকাঠামো, কর্মস্থল (working area), প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং স্টোরসহ কারখানার লে-আউট প্ল্যান, ইত্যাদি।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।