বিধি৬৩
আইনের ধারা ১৪ বা ধারা ২৫ লঙ্ঘনের দণ্ড
বয়লার বিধিমালা, ২০২৫
যদি কোনো ব্যক্তি আইনের ধারা ১৪ বা ধারা ২৫ প্রতিপালনে অস্বীকার করেন বা বাধা প্রদান করেন অথবা ভঙ্গ করিয়া কোনো কার্যক্রম সংঘটন করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ১৪