RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ৩৩ · চতুর্থ অধ্যায় — বয়লার ব্যবহার, ইত্যাদি
বিধি৩৩

প্রধান বয়লার পরিদর্শক কর্তৃক আপিল নিষ্পত্তির পদ্ধতি

বয়লার বিধিমালা, ২০২৫

আইনের ধারা ৩২ এর উদ্দেশ্য পূরণকল্পে, প্রধান বয়লার পরিদর্শক কর্তৃক আপিল নিষ্পত্তির পদ্ধতি হইবে নিম্নরূপ, যথা:—

(ক) কোনো ব্যক্তিকে আপিলের জন্য সংশ্লিষ্ট দলিলাদিসহ প্রধান বয়লার পরিদর্শকের নিকট আবেদন করিতে হইবে;

(খ) প্রধান বয়লার পরিদর্শক আপিলের আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট নথি ও আবেদন যাচাইপূর্বক শুনানি করিয়া বা ২ (দুই) সদস্যের ১ (এক) টি কমিটি কর্তৃক পরিদর্শন ও তদন্ত করিয়া সিদ্ধান্ত গ্রহণ করিবেন; এবং

(গ) প্রধান বয়লার পরিদর্শক কর্তৃক গৃহীত সিদ্ধান্ত আপিল নিষ্পত্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিতে হইবে।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ৩২