বাষ্প (Steam) উৎপাদন ও বিক্রয়
(১) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চাপযুক্ত বাষ্প উৎপাদন কার্যে বাধ্যতামূলকভাবে আইন ও বিধিমালা অনুসরণপূর্বক বয়লার ব্যবহার করিতে হইবে।
(২) বয়লার ব্যবহারকারী নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে বাষ্প বিক্রয় করিতে পারিবে, যথা:—
(ক) বয়লার ব্যবহারকারীকে বাষ্প বিক্রয়ের পূর্বে প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে;
(খ) বয়লার ও বাষ্পনলের দাপ্তরিক সকল কার্যক্রম বয়লার ব্যবহারকারীর দায়িত্বে থাকিবে;
(গ) বয়লার ও বাষ্পনলের স্থাপন ও অন্যান্য কারিগরি বিষয়াদি (মেরামত, রক্ষণাবেক্ষণ, পরীক্ষণ, ইত্যাদি) বয়লার ব্যবহারকারীর দায়িত্বে থাকিবে; এবং
(ঘ) বয়লারের কোনো দুর্ঘটনা অথবা আইন ও এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘনের জন্য বয়লার ব্যবহারকারী (বাষ্প বিক্রয়কারী) দায়ী থাকিবেন।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।