পরীক্ষক কমিটি গঠন
(১) আইনের ধারা ৯ এর উদ্দেশ্য পূরণকল্পে, বয়লার পরিচালনা লাইসেন্স প্রদানের বিষয়ে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ১ (এক) টি পরীক্ষক কমিটি গঠিত হইবে, যথা:—
(ক) প্রধান বয়লার পরিদর্শক বা তৎকর্তৃক মনোনীত কোনো কর্মকর্তা, যিনি ইহার সভাপতিও হইবেন;
(খ) কোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অন্যূন ১ (এক) জন সহকারী অধ্যাপক;
(গ) সরকার কর্তৃক মনোনীত বয়লার ব্যবহারকারী সরকারি প্রতিষ্ঠান হইতে বয়লার সম্পর্কে অভিজ্ঞ ২ (দুই) জন যন্ত্রপ্রকৌশলী; এবং
(ঘ) ১ (এক) জন উপ-প্রধান বয়লার পরিদর্শক বা বয়লার পরিদর্শক, যিনি ইহার সদস্য- সচিবও হইবেন।
(২) উপ-বিধি (১) এর দফা (খ) ও (গ) তে বর্ণিত মনোনীত সদস্যের মেয়াদ হইবে ৫ (পাঁচ) বৎসর:
তবে শর্ত থাকে যে, উক্ত সদস্য সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন:
আরও শর্ত থাকে যে, কোনো সদস্য ৬ (ছয়) মাস কমিটির কার্যক্রমে অনুপস্থিত থাকিলে বা সরকার, প্রয়োজনে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোনো সময় কারণ দর্শানো ব্যতিরেকে উক্তরূপে মনোনীত সদস্যকে অপসারণ করিতে পারিবে।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ৯