RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ৪২ · পঞ্চম অধ্যায় — বয়লার পরিচালনা, ইত্যাদি
বিধি৪২

বয়লার পরিচালনা লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় দলিলাদি

বয়লার বিধিমালা, ২০২৫

আইনের ধারা ১০ এর উপ-ধারা (১) অনুযায়ী বয়লার পরিচালনা লাইসেন্স নবায়নের জন্য আবেদনকারীকে আবেদনপত্রের সহিত নিম্নবর্ণিত সত্যায়িত দলিলাদি দাখিল করিতে হইবে, যথা:—

(ক) জাতীয় পরিচয়পত্রের অনুলিপি;

(খ) বয়লার পরিচালনা সনদের অনুলিপি;

(গ) সংশ্লিষ্ট কারখানার অভিজ্ঞতার সনদপত্র;

(ঘ) পাসপোর্ট সাইজের ছবি; এবং

(ঙ) ফি প্রদানের প্রমাণক বা ট্রেজারি বা অটোমেটেড চালানের কপি।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ১০