RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৮ — শ্রমিকগণের শ্রেণি বিভাগ

বিধি ১৮

শ্রমিকগণের শ্রেণি বিভাগ

— প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানের জন্য চাকরি বিধিমালার সহিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) প্রণয়ন করিবে এবং উহা মহাপরিদর্শক কর্তৃক অনুমোদিত হইতে হইবে এবং উক্ত সাংগঠনিক কাঠামোতে শ্রমিকের শ্রেণি, সংখ্যা ও প্রকৃতি উল্লেখ করিতে হইবে।

২০২২ সালের সংশোধন (এই বিধিতে)

বিধি ১৮ এর পরিবর্তে নিম্নরূপ বিধি ১৮ প্রতিস্থাপিত হইবে, যথা: “১৮। শ্রমিকগণের শ্রেণি বিভাগ।(১) প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানের জন্য চাকরি বিধিমালার সহিত সাংগঠিনক কাঠামো (অর্গানোগ্রাম) প্রণয়ন করিবে যাহা মহাপরিদর্শক কর্তৃক অনুমোদিত হইতে হইবে এবং উক্ত সাংগঠিনক কাঠামোতে শ্রমিকের শ্রেণি, সংখ্যা ও প্রকৃতির উল্লেখ থাকিবে। (২) এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে শ্রমিকের শ্রেণি নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কাজের ধরন ও প্রকৃতি অনুসারে কোন কাজ উক্ত প্রতিষ্ঠানের মূল কাজ বা স্থায়ী কাজ বলিয়া বিবেচিত হইবে যাহা প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্নভাবে ১৮০ (একশত আশি) দিনের অধিক চলমান থাকে।”;

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১১

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬): ধারা ৪

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি